এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথমদিন অনুপস্থিত প্রায় ২০ হাজার শিক্ষার্থী

২৬ জুন ২০২৫, ০৭:১৪ PM , আপডেট: ০৩ জুলাই ২০২৫, ০৮:৪২ PM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © সংগৃহীত

২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ১৯ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় বেশি। ২০২৪ সালে প্রথম দিনে অনুপস্থিত ছিল ১৫ হাজার ২০৩ জন। আজ বৃহস্পতিবার (২৬ জুন) সারা দেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হয়। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে অনুষ্ঠিত হয় বাংলা প্রথমপত্র পরীক্ষা। মাদ্রাসা বোর্ডে কোরআন মাজিদ এবং কারিগরি বোর্ডে বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম দিনের পরীক্ষা শেষে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, সাধারণ ৯ বোর্ডে অনুপস্থিত ১৪ হাজার ৫১৩ জন, মাদ্রাসা বোর্ডে অনুপস্থিত ৪ হাজার ১৯৬ জন ও কারিগরি বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৫০ জন। এ ছাড়া অসদুপায়ের জন্য প্রথম দিন ৪৩ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রাজধানীর ভাসানটেক সরকারি কলেজ ও সরকারি বাঙলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল (সি আর) আবরার। প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোনো শঙ্কা আছে কি না, সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রতিবারই এ আশঙ্কা থাকে, এবারও আছে। আমরা এসএসসি পরীক্ষার মতো এবারও তৎপর আছি। আশা করি, প্রশ্নফাঁসের কোনো সুযোগ অসাধু চক্র পাবে না। কেউ গুজব ছড়ালেও আমরা ব্যবস্থা নেব।’

আরও পড়ুন: হঠাৎ মায়ের স্ট্রোক, পরীক্ষাকেন্দ্রে পৌঁছেও বসা হলো না এইচএসসি পরীক্ষার্থীর

তিনি আরও বলেন, ‘প্রশ্নপত্র দেখার সুযোগ আমার হয়নি। তবে এটা নিশ্চিত যে কেউ বলবে প্রশ্নপত্র ভালো হয়েছে, আবার কেউ বলবে খারাপ হয়েছে। এটা তাদের বোঝাপড়া ও প্রস্তুতির ওপর নির্ভর করে। আমরা যেটা নিশ্চিত করতে পারি তা হলো, প্রশ্নপত্রের মান ঠিকঠাক রাখা।’

এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশ নিচ্ছেন নিয়মিত ও অনিয়মিত উভয় ধরনের শিক্ষার্থীরা। গতবারের তুলনায় এবার মোট পরীক্ষার্থী কমেছে ৮১ হাজারের বেশি। তিন বছরের মধ্যে এবারই পরীক্ষার্থী সংখ্যা সবচেয়ে কম। এমনকি দুই বছর আগে এসএসসি পাস করে উচ্চমাধ্যমিকে ভর্তি হওয়া ও রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের মধ্য থেকেও সোয়া চার লাখের বেশি এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন না।

প্রসঙ্গত, এসএসসি পরীক্ষায় নিজেদের বোর্ডের অধীন পরীক্ষার্থীদের অনুপস্থিতির কারণ অনুসন্ধান করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের অধীন এ বছরের এসএসসি পরীক্ষায় ৬ হাজার ৩৮৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তাদের মধ্যে ১ হাজার ৩৫০ জন অনুপস্থিত পরীক্ষার্থীর তথ্য পাওয়া যায়। তথ্য পাওয়া এসব পরীক্ষার্থীর মধ্যে প্রায় ৪১ শতাংশের (৫৪৯) বিয়ে হয়ে গেছে। এর মধ্যে ৯৭ শতাংশই ছাত্রী। ৩ শতাংশ ছেলে পরীক্ষার্থী বিয়ে করেছে। প্রতিবেদনে বলা হয়, অনুপস্থিতির প্রধান কারণ বাল্যবিবাহ। এ ছাড়া পারিবারিক অসচ্ছলতার জন্য কর্মক্ষেত্রে যোগ দেওয়া, অসুস্থতা, প্রস্তুতি ভালো না থাকাসহ নানা কারণে বাকিরা পরীক্ষায় অংশ নেয়নি। 

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9