দাখিল পরীক্ষার এক কেন্দ্র থেকে ছয় শিক্ষক বহিষ্কার

২৯ এপ্রিল ২০২৫, ১২:৩২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৩৩ PM
ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র

ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র © টিডিসি ফটো

জামালপুরের ইসলামপুর ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে চলমান দাখিল ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় দায়িত্বে অবহেলার অভিযোগে ছয়জন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান কেন্দ্র পরিদর্শনে গেলে দায়িত্বে নিয়োজিত শিক্ষকরা নিয়ম ভঙ্গ ও দায়িত্বে গাফিলতির প্রমাণ পাওয়া যায়। 

তাৎক্ষণিকভাবে ছয়জন শিক্ষককে দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। ইউএনও মো. তৌহিদুর রহমান বলেন, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা দায়িত্বে অবহেলা করায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর আছে।

বহিষ্কৃত শিক্ষকদের নাম ও পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। জানা গেছে, তারা ইসলামপুর উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় শিক্ষকতা করেন।

আরো পড়ুন: এসএসসি পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে দুই শিক্ষককে অব্যাহতি

উল্লেখ্য, চলতি বছর ইসলামপুর উপজেলায় মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল পর্যায়ে মোট ৪ হাজার ২২৭ জন পরীক্ষার্থী ১০টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে মাধ্যমিকে ২ হাজার ৭৭৪ জন, দাখিলে ৯০৫ এবং ভোকেশনালে ৫৪৮ জন শিক্ষার্থী রয়েছেন।

এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকরা ইউএনওর তাৎক্ষণিক সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তারা পরীক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানান।

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক, আবেদন ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নির্দিষ্ট সময় পার হলেও সম্পন্ন হয়নি রাবির বিজয়-২৪ হলের সংস্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে ৩ উপায়ে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9