দাখিল পরীক্ষায় নকলের দায়ে শিক্ষার্থী বহিষ্কার, দপ্তরির ১০ দিন কারাদণ্ড

২৮ এপ্রিল ২০২৫, ১০:৪৮ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৪৮ PM
পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা

পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা © টিডিসি ফটো

কক্সবাজারের মহেশখালী উপজেলাতে চলমান দাখিল পরীক্ষায় নকলের দায়ে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোনের মাধ্যমে নকলের সহায়তার অভিযোগে মাদরাসার দপ্তরিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং কেন্দ্রের ৩ নম্বর কক্ষের সব শিক্ষককে দায়িত্ব থেকে অব্যহতি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

রবিবার (২৭ এপ্রিল) মহেশখালী উপজেলার পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে। নকল সরবরাহের অভিযোগের ভিত্তিতে মহেশখালীর ইউএনও মোহাম্মদ হেদায়েত উল্লাহ কেন্দ্রে প্রবেশ করে নকল সরবরাহের প্রমাণ পাওয়ায় এ ব্যবস্থা নেন। 

বহিষ্কৃত শিক্ষার্থী উপজেলার হোয়ানক রশিদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী এবং অভিযুক্ত দপ্তরি উপজেলার পুটিবিলা মাদ্রাসায় কর্মরত। 

জানা যায়, অভিযুক্ত দপ্তরি আকতার হোসেন পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষার্থীদের নকলের সহযোগিতা করছিলেন বলে অভিযোগ ওঠে। পরিস্থিতি নজরে আসার পর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও হেদায়েত উল্যাহ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দপ্তরিকে আটক করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একইসঙ্গে নকলের সাথে জড়িত থাকায় এক পরীক্ষার্থীকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

আরো পড়ুন: জুলাই বিপ্লবে আহত আনোয়ার সুলতানের ওপর দুর্বৃত্তদের হামলা

ইউএনও মোহাম্মদ হেদায়েত উল্লাহ বলেন, ‘পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় আমরা কঠোর অবস্থানে রয়েছি। তারই ধারাবাহিকতায় পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে একজন শিক্ষার্থী এবং অভিযুক্ত দপ্তরিকে শাস্তির আওতায় আনা হয়েছে। পরবর্তীতেও নকল বা যেকোনো অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

এ ঘটনার পর সংশ্লিষ্ট কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা ও তদারকি আরও জোরদার করা হয়েছে। প্রশাসন জানিয়েছে, নকল প্রতিরোধে চলমান অভিযান আরও জোরালোভাবে পরিচালিত হবে।

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক, আবেদন ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নির্দিষ্ট সময় পার হলেও সম্পন্ন হয়নি রাবির বিজয়-২৪ হলের সংস্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে ৩ উপায়ে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9