পরীক্ষার কেন্দ্র সচিবসহ ৯ শিক্ষককে অব্যাহতি, ১২ পরীক্ষার্থী বহিষ্কার

১৭ এপ্রিল ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ২৮ জুন ২০২৫, ০৬:২০ PM
হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসা

হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসা © টিডিসি ফটো

চলতি বছরের এসএসসি ও দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঝালকাঠির বিভিন্ন উপজেলায় ১২ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এ ছাড়াও দায়িত্ব অবহেলার দায়ে ৯ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নলছিটি উপজেলা ও রাজাপুর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয়।     

নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসায় বহিস্কার হওয়া ৮ শিক্ষার্থী হলেন, শ্রাবনী আক্তার, হাফিজুল ইসলাম, তাওহীদুল ইসলাম, মোস্থাফিজুর রহমান, রবিউল খান, রাইয়ান, আব্দুল্লাহ ও মো.সায়েম। 

আর রাজাপুর উপজেলার বড়ইয়া ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে বহিস্কার হওয়া ২ শিক্ষার্থী হলেন, মিম আক্তার ও মাফিয়া আক্তার। আর একই উপজেলার গালুয়া ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে মো. মুইন হোসাইন এবং কানুদাসকাঠি ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্র থেকে সিমা। 

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন, কেন্দ্র সচিব চরআমতলী ছালেহিয়া দাখিল মাদ্রাসা সুপার মো.আব্দুর রব ও হল সুপার মো.হোসাইন, ছৈলাবুনিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক রফিকুল ইসলাম, তালতলা দাখিল মাদ্রাসা সহকারি শিক্ষক মাহামুদুল হাসান, পাইলট দাখিল মাদ্রাসার শিক্ষক এমদাদুল হক, ডেবরা দাখিল মাদ্রাসার শিক্ষক রেজাউল করিম, ভেরনবাড়িয়া মাদ্রাসার শিক্ষক জহিরুল ইসলাম, চরআমতলী দাখিল মাদ্রাসার শিক্ষক নিবারন জোমাদ্দার ও তালতলা মাদ্রাসার সহকারি শিক্ষক ফারুক হোসেন।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, ‘বই, কাগজ ও দেখাদেখি করে লেখার কারণে ৮ শিক্ষার্থীকে বহিস্কার। বহিস্কৃত হওয়া শিক্ষার্থীদের হযোগিতা করার কারণে ৭ শিক্ষক এবং দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিব ও হলসুপারকে অব্যাহতি দেওয়া হয়েছে।’  

এদিকে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহুল চন্দ বলেন, ‘পরীক্ষায় কোনো ধরনের অসদুপায় বরদাশত করা হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। অভিভাবক ও শিক্ষকদের প্রতি অনুরোধ, শিক্ষার্থীদের নৈতিকতাবোধ ও মূল্যবোধ জাগ্রত করতে সচেষ্ট হোন। কোনো শিক্ষক যেন প্রতিযোগিতার লোভে অনৈতিক কার্যক্রমে না জড়ান।’

ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্টের রায়
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ সাংস্কৃতিক ও ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
অ্যাসিস্ট্যান্ট অফিসার নিয়োগ দেবে ডাচ-বাংলা ব্যাংক, আবেদন ১…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নির্দিষ্ট সময় পার হলেও সম্পন্ন হয়নি রাবির বিজয়-২৪ হলের সংস্…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির পুনঃনিরীক্ষণের ফল জানা যাবে ৩ উপায়ে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9