এসএসসিতে ছাত্রীর খাতায় ভুল উত্তর দেওয়ার ঘটনায় দুই শিক্ষককে অব্যাহতি

১২ এপ্রিল ২০২৫, ১২:২৮ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৩৮ AM
বামনী উচ্চ বিদ্যালয়

বামনী উচ্চ বিদ্যালয় © ফাইল ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে কথামতো কোচিং না করায় পরীক্ষার কক্ষে এক ছাত্রীর খাতা ছিনিয়ে নিয়ে ভুল উত্তর দেওয়ার ঘটনায় দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। শুক্রবার (১১ এপ্রিল) রাতে ইউএনও তানভীর ফরহাদ শামীম এসব তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও বলেন, পরীক্ষার্থী ওই ছাত্রীর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বামনী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিবকে ডেকে অভিযুক্ত দুই শিক্ষককে পরীক্ষার সব দায়িত্ব থেকে অব্যাহতি দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্য দুই সদস্য হলেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা এহসানুল হক চৌধুরী ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল্লাহ আল মাহমুদ। তাদের আগামী ১৫ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

আরো পড়ুন: কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ২৪ ভর্তিচ্ছু

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- বামনী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক শাহ কামাল সবুজ ও কক্ষ পরিদর্শক পেশকারহাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল করিম।

প্রিপেইড মিটার রিচার্জের পর ২২০ ডিজিটের টোকেন পেলে কী করবেন?
  • ০৮ জুন ২০২৬
এখন আর নবম গ্রেড নয়, নতুন স্কেলে বেতন পাবেন মন্ত্রী-প্রতিমন…
  • ০৮ জুন ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০৮ জুন ২০২৬
প্রেমের বিয়ে মাদকে শেষ, স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ
  • ০৮ জুন ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৭ জুলাই…
  • ০৮ জুন ২০২৬
রূপালী ব্যাংকের এমডির অপসারণ দাবিতে অর্থ মন্ত্রণালয়ে জিয়া…
  • ০৮ জুন ২০২৬