এসএসসি

শ্রুতিলেখক না পাওয়ায় পরীক্ষা দিতে পারল না ৭ শিক্ষার্থী

১০ এপ্রিল ২০২৫, ০৪:৫০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪৮ AM
পরিক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা

পরিক্ষা দিতে না পারা শিক্ষার্থীরা © সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাতজন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী শ্রুতিলেখক না পাওয়ায় এবারের এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অংশ নিতে পারেননি।

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে নির্ধারিত কেন্দ্র বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল ও কলেজে উপস্থিত হলেও, শ্রুতিলেখক না থাকায় পরীক্ষা দিতে পারেননি তারা। এতে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা। এই ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অসহযোগিতাকেই দায়ী করছেন তারা।

পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা হলেন—হাবিবুল হক রাতুল, মিনহাজ উদ্দিন, মারুফুর রহমান, রূপসা কানম, অপু দত্ত, লাকী আক্তার ও খায়রুল ইসলাম। সবাই রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং দৃষ্টিপ্রতিবন্ধী।

সকাল থেকে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সামাদ বলেন, সাত পরীক্ষার্থী কেন্দ্রের ভেতরে প্রবেশ করলেও পরীক্ষা দিতে পারছে না। কারণ তাদের সঙ্গে শ্রুতিলেখক নেই। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অসহযোগিতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগ, শ্রুতিলেখক ঠিক করার পরও নানা অজুহাতে তাদের অনুমতি দেওয়া হয়নি। একজন শিক্ষার্থী বলেন, আমরা নিজেরা চেষ্টা করে শ্রুতিলেখক ঠিক করেছি। কিন্তু বোর্ডের একটি নির্দেশের অভাবেই পরীক্ষা দিতে পারিনি। এটা শুধু অবহেলা নয়, আমাদের প্রতি চরম অবিচার।

তারা আরও বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের নিয়ে যারা কাজ করেন, তাদের এই দায়িত্বহীনতা আমাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। আমরা এই সমস্যার দ্রুত সমাধান চাই। চাই, যেন পরবর্তী পরীক্ষাগুলোতে অন্তত আমরা অংশ নিতে পারি।

এসএসসি উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি দেবে শাহজালাল ইসলামী ব্যাংক…
  • ০৮ জুন ২০২৬
‘সচ্ছল’ ৬২ নারীর হাতে ফ্যামিলি কার্ড, অ্যাকাউন্ট থেকে ট্রান…
  • ০৮ জুন ২০২৬
ক্রিকেটের মোড়ল দেশগুলোর ফুটবল বিশ্বকাপে সফলতা কেমন
  • ০৮ জুন ২০২৬
প্রিপেইড মিটার রিচার্জের পর ২২০ ডিজিটের টোকেন পেলে কী করবেন?
  • ০৮ জুন ২০২৬
এখন আর নবম গ্রেড নয়, নতুন স্কেলে বেতন পাবেন মন্ত্রী-প্রতিমন…
  • ০৮ জুন ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
  • ০৮ জুন ২০২৬