‘একসঙ্গে থেকো’—দুই শব্দে রাহুলের বেদনার মহাকাব্য!

২৮ জুলাই ২০২৫, ০৫:৫৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
বামে বাবা জসিমের কোলে শিশু রাতুল, ডানে রাতুল

বামে বাবা জসিমের কোলে শিশু রাতুল, ডানে রাতুল © সংগৃহীত

প্রয়াত চিত্রনায়ক জসিমের ছেলে ও রক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২৮ জুলাই) বনানী কবরস্থানে বাবার কবরে চিরনিদ্রায় শায়িত হন জসীমপুত্র রাতুল। 

এদিকে রাতুলের মৃত্যুতে ভেঙে পড়েছেন দুই ভাই এ কে সামী এবং এ কে রাহুল। বাবার কবরে ভাইকে দাফনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন তারা।

রাতুলের ছোট ভাই সামী ফেসবুকে লিখেছেন, ‘আমি মাত্রই ছোট ভাইটাকে সমাহিত করে এলাম।’

অবশ্য ভিন্ন এক পোস্ট করেছেন বড় ভাই রাহুল। প্রয়াত বাবা জসিম ও ভাইয়ের একটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে বাবা জসিমের কোলে ছোট্ট শিশু রাতুলকে দেখা যাচ্ছে। যেখানে হাসিমুখে দাঁড়িয়ে নায়ক জসিম। ক্যাপশনে রাহুল লিখেছেন, ‘একসঙ্গে থেকো’।

প্রসঙ্গত, বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রক সংগীতজগতের এক উজ্জ্বল নাম ছিলেন এ কে রাতুল। ২০১৪ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘ওয়ান’ ও ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তি পায়। ২০২১ সালে প্রকাশিত হয় ইপি ‘এইটিন’। অন্য ব্যান্ডেও কাজ করেন রাতুল। অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-১’ এর সাউন্ডের কাজ করেছেন তিনি।

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬