‘আল্লাহর গজব পড়ুক তাদের ওপর, যারা মানুষ হতে পারল না’

১২ জুলাই ২০২৫, ০৩:২৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ১২:০৬ AM
অভিনেতা খায়রুল বাসার

অভিনেতা খায়রুল বাসার © সংগৃহীত

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের কোলাহলের মাঝেই ঘটে যায় এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ড। হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী মো. সোহাগকে (৪৩)।

এই ঘটনার পরদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দেন অভিনেতা খায়রুল বাসার। যদিও তিনি সরাসরি সোহাগ হত্যার কথা উল্লেখ করেননি, তবে তার পোস্টের ভাষা ও সময়কাল দেখে অনেকেই ধরে নিচ্ছেন, ঘটনাটির প্রতিক্রিয়াতেই এমন মন্তব্য করেছেন তিনি।

স্ট্যাটাসটিতে তিনি লেখেন, ‘আল্লাহর গজব পড়ুক তাদের ওপর, যারা মানুষ হতে পারল না। যারা জীবজন্তুর বৈশিষ্ট্যকেও হার মানিয়েছে। আল্লাহ এ দেশকে হেফাজত করুন কিছু ভালো মানুষের ওছিলায়। এ দেশের মানুষ যেন অন্যের ও নিজের শান্তি নিয়ে ঘুমাতে পারে।’

তিনি আরো লেখেন, ‘যেখানেই অন্যায়, প্লিজ! আপনারা কথা বলুন, প্লিজ! মানুষ হিসেবে মানুষের পাশে থাকুন, সাহসী হোন, সাহস দেখান, মানবতা দেখান, আইনের দ্বারস্থ হোন। বারবার ব্যর্থ হলেও আইনের ওপর ভরসা রাখুন। পরিবর্তন আসবেই।’

৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬
কারিগরিতে এক বছরে এক হাজার প্রতিষ্ঠান বাড়লেও শিক্ষার্থী কমে…
  • ১৪ অক্টোবর ২০২৬
দুঃখপ্রকাশ করল জগন্নাথ বিশ্ববিদ্যালয়
  • ১৪ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, দেড় মাস পর মুজিবকে সনদ …
  • ১৪ অক্টোবর ২০২৬