সম্পাদক পরিষদের নবগঠিত কমিটিকে জাবিসাসের অভিনন্দন

০৮ মার্চ ২০২২, ০২:০৭ PM
জাবিসাসের লগো

জাবিসাসের লগো © সংগৃহীত

দেশের প্রিন্ট সংবাদ মাধ্যমগুলোর সম্পাদকদের সংগঠন ‘সম্পাদক পরিষদের’ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে দেশের ক্যাম্পাস ভিত্তিক সাংবাদিকদের প্রথম সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)।

মঙ্গলবার (৮ মার্চ) জাবিসাসের সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক আবির আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।

বিবৃতিতে জাবিসাসের নেতৃবৃন্দ সম্পাদক পরিষদের নতুন কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানান এবং সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। এছাড়া নতুন কমিটি সাংবাদিকদের কল্যাণে ও অধিকার আদায়ে কাজ করবেন বলে জানা আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

উল্লেখ্য, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে সভাপতি ও বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদকে সাধারণ সম্পাদক করে আগামী দুই বছরের জন্য সম্পাদক পরিষদের এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কার্যনির্বাহী কমিটিতে নিউএজের সম্পাদক নুরুল কবির ও ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে সহসভাপতি, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবাহানকে সহকারী সাধারণ সম্পাদক এবং মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী কোষাধ্যক্ষ করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: আগের রাতে ভোটগ্রহণকারী ৯ কর্মকর্তা …
  • ২৯ অক্টোবর ২০২৬
ঠাকুরগাঁও-১ আসন উপনির্বাচনে ভোটগ্রহণ আজ
  • ২৯ অক্টোবর ২০২৬
আজ যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • ২৯ অক্টোবর ২০২৬
সোর্সের যোগসাজশে ইয়াবা লুট, এসআইসহ ৩ পুলিশ সদস্য ক্লোজড 
  • ২৯ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতা হত্যার ঘটনায় টাকার বিনিময়ে আপস প্রস্তাব বিচারপ…
  • ২৯ অক্টোবর ২০২৬
তাদের একমাত্র প্রশ্ন তারেক কেন গেল? সব ধ্বংস করে দিল এক তার…
  • ২৯ অক্টোবর ২০২৬