বাকৃবি শিক্ষককে হত্যার হুমকি দেয়ায় ছাত্রলীগ নেতা আটক

২৬ ফেব্রুয়ারি ২০১৮, ০৫:৪৫ PM
ফাইল ছবি

ফাইল ছবি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক শিক্ষককে হাত-পা ভেঙে হত্যার হুমকির ঘটনায় ময়মনসিংহের জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে জসীমকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আশিকুর রহমান।

জানা যায়, রবিবার কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর ড. সৈয়দ সাখাওয়াত হোসেনের অফিসে গিয়ে হাত-পা ভেঙে হত্যার হুমকি দেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জসীম উদ্দিন ও তার দলবল।

এ ঘটনায় সোমবার দুপুরে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বহিরাগত জসীমের ক্যাম্পাসে অবাধ বিচরণের প্রতিবাদ ও শাস্তির দাবিতে কলেজ ফটকের সামনে মানববন্ধন করে।

মানববন্ধন চলাকালে শিক্ষক-শিক্ষার্থী বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুমকি দেওয়া হয়।

স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও জনবল দ্রুত নিয়োগের তাগিদ সংসদীয়…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
আগে স্বামী, এবার স্ত্রী— দুজনেই হলেন জজ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নিশ্চায়নের পরও যেকারণে শিক্ষার্থীর একাদশে ভর্তি বাতিল হতে প…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
কাল ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎ নিয়ে বড় সুখবর পেল সরকার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি নিয়ে সব কলেজের জন্য আন্তঃশিক্ষা বোর্ডের জরুরি …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬