তিন ভাষায় ধর্ম প্রচার করছে ৪ বছরের ওমর

৩১ জুলাই ২০২০, ০৮:৩৮ PM
ওমর

ওমর © সংগৃহীত

বক্তৃতার মাধ্যমে তিন ভাষায় ইসলাম ধর্ম প্রচার করছেন মিসরেরর ৪ বছরের ছোট্ট শিশু ওমর। দেশটিতে সে নিজ প্রতিভা ও অনন্য গুণের কারণে মানুষের মাঝে বিস্ময় সৃষ্টি করেছে। ওমর তার কাজের মাধ্যমে বিশ্বের সবচেয়ে কম বয়সী ইসলাম প্রচারকের খেতাব অর্জন করে।

ওমরের বাবা জানান, তিন বছর বয়স থেকেই সে মঞ্চে বক্তৃতা করতে শুরু করে। তখনই উপস্থিত জনতা তার বক্তৃতা শুনে বিস্মিত ও আনন্দিত হতো। আমাদের ওমর সবার মাঝে আমাদের গর্বিত করছে।

দেশটির গণমাধ্যমকর্মী আমর আল লাইছি জানিয়েছে, ওমর এক বিস্ময় শিশু, মহান আল্লাহ তাকে অসাধারণ বাগ্মিতা ও সম্মোহনী উপস্থাপনার প্রতিভা দান করেছেন। সম্ভাবনাময়ী এই শিশু অন্তত তিনটি ভাষায় বক্তৃতা করতে পারে।

ওমরের অর্জনের কথা জানিয়েছে তারা বাবা বলেন, ওমর সভা-সেমিনারের পাশাপাশি রেডিও-টিভির বিভিন্ন অনুষ্ঠানেও অংশ নিয়ে মানুষের কাছে নিজের মতো করে ইসলামের সৌন্দর্য তুলে ধরে। এখন পর্যন্ত তার সবচে বড় অর্জন ২০১৯ সালের ২৭ রমজান মিসরের প্রখ্যাত আল আজহার জামে মসজিদে অসংখ্য মুসল্লির উপস্থিতিতে সে বক্তৃতা করেছে।

নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাবিতে ৫০ শহীদ পরিবার নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভ ‘জুলাই নির্ভী…
  • ০৫ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিতে পবিপ্রবি ছাত্রদ…
  • ০৫ আগস্ট ২০২৬
বৃষ্টিতে বদলে গেল সমীকরণ, বাছাইপর্ব খেলতে হবে আয়ারল্যান্ডকে
  • ০৫ আগস্ট ২০২৬