বাংলাদেশের মেরিনা বিশ্বের সেরা ৫০ চিন্তাবিদের তালিকায়

২১ জুলাই ২০২০, ০২:০৩ PM

© সংগৃহীত

চলতি বছর বাংলাদেশি স্থপতি মেরিনা তাবাসসুম বিশ্বের শীর্ষ ৫০ চিন্তাবিদের তালিকায় নিজের নাম লেখানোর সাফল্য অর্জন করেছেন। মঙ্গলবার (১৪ জুলাই) যুক্তরাজ্য-ভিত্তিক ম্যাগাজিন প্রোসপেক্ট কোভিড-১৯ কালে বিশ্বের শীর্ষ ৫০ চিন্তাবিদের তালিকাটি প্রকাশ করেছে।

ম্যাগাজিনটিতে বলা হয়েছে, মেরিনা তাবাসসুম প্রাকৃতিক পরিবেশের সঙ্গে মিল রেখে ভবন নির্মাণ এবং পরিবেশের দ্বারা উদ্ভূত চ্যালেঞ্জগুলো গ্রহণ করে নকশা তৈরি করায় দারুণ অবদান রেখেছেন। তারই স্বীকৃতি এটি।

প্রসপেক্ট ম্যাগাজিনে বলা হয়েছে, স্থপতি মেরিনা তাবাসসুমের নকশা করা স্থানীয় উপকরণের হালকা ওজনের বাড়িগুলো স্টিলের ওপর দাঁড়িয়ে থাকতে সক্ষম এবং পানির মাত্রা বেড়ে গেলে সেগুলো সরানো যায়। বিষয়গুলো আন্তর্জাতিকভাবে ভূয়সী প্রশংসা কুড়িয়েছে।

মেরিনা ঢাকার বায়তুর রউফ মসজিদের নকশা করেছেন যা টেরাকোটা ইট দিয়ে নির্মিত। মসজিদের নকশা রীতিমত সুলতানি আমলের কথা মনে করিয়ে দেয়। এই মসজিদটি নকশা করে তিনি স্থাপত্যে আগা খান পুরস্কারও পেয়েছেন। বাংলাদেশের স্থপতি হিসেবে তিনিই প্রথম আগা খান পুরস্কারে ভূষিত হন। যদিও এর আগে বাংলাদেশের তিনটি স্থাপত্য এই পুরস্কার পেয়েছিল। কিন্তু সেগুলোর স্থপতি বিদেশি ছিলেন।

উল্লেখ্য, আগা খান পুরস্কার আন্তর্জাতিকভাবে অত্যন্ত সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত।

বেপরোয়া ছাত্রশিবিরকে মুখে ও হাতে লাগাম লাগানোর পরামর্শ দিচ্…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলকে ‘কুত্তার মতো পিটিয়ে’ রাজশাহী ছাড়া করার হুমকি মহান…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
‘কুকুরের মত হিংস্রদের কীভাবে শিক্ষা দিতে হয়, ছাত্রদল বারবার…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘ সদর দপ্তরে হাইতির প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্র…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চবির শাটলট্রেন সংস্কারে ১৫ উদ্যোগ নিল বাংলাদেশ রেলওয়ে
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
মে ২০২৭ থেকেই চট্টগ্রামে স্থায়ী ক্যাম্পাসে ক্লাস নেবে মেরিট…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬