বান্দরবানের প্রথম নারী জজ হলেন আফসানা

২২ জানুয়ারি ২০২০, ১০:১৯ AM

© সংগৃহীত

বান্দরবান জেলার প্রথম নারী জুডিশিয়াল কর্মকর্তা বা জজ হিসেবে বিচার বিভাগে নিয়োগ পেলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার প্রান্তিক কন্যা আফসানা ইসলাম রুমি। দেশের সবচেয়ে কমসংখ্যক প্রথম শ্রেণির কর্মকর্তার জেলা হিসেবে পরিচিত বান্দরবান।

কর্মজীবনের শুরুতেই ফেনী জেলা ও দায়রা জজ আদালতে সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন আফসানা। গত ১৯ জানুয়ারি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন প্রকাশিত প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগাদেশ দেওয়া হয়।

১২তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় অংশ নিয়ে সম্মিলিত মেধাতালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেন আফসানা। নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ির ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড কাউন্সিলের ইউপি সদস্য মাওলানা নুরুল ইসলামের মেয়ে তিনি।

দুই ভাই ও দুই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বড় ভাই বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন।

জুডিশিয়াল সার্ভিসে বান্দরবান জেলায় নারীদের মধ্যে প্রথম আফসানা। এর আগে জেলার একজন পুরুষ এই পদে নিয়োগ পান। আফসানাকে নিয়ে সরকারি চাকরিতে বান্দরবানে প্রথম শ্রেণির কর্মকর্তার সংখ্যা ৯ জনে দাঁড়াল।

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন আজ, শিশু-বয়স্কদের জন্য টিকিটের …
  • ০৫ আগস্ট ২০২৬
ছুটির দিনে রাজধানীতে আজ দুই বড় কনসার্ট, মঞ্চ মাতাবেন যেসব শ…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সন্ত্রাস বরদাশত করা হবে না, উসকানি দিলেও শাস্তি…
  • ০৫ আগস্ট ২০২৬
জামায়াত-শিবির প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য দ…
  • ০৫ আগস্ট ২০২৬
বাকৃবিতে সোনালী দলের নতুন কমিটি, নেতৃত্বে ড. হাম্মাদুর ও ড.…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্র-জনতার গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনার স্বৈরশাসন থেকে মু…
  • ০৫ আগস্ট ২০২৬