সোহেল তাজ আসছেন ৩ দিন পর (ভিডিও)

১৪ জুলাই ২০১৯, ০৮:৫৪ PM

‘পাল্টে যাবে জীবন। কী হতে পারে?’ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ এই ৮টি শব্দের স্ট্যাটাস দেয়ার পর তোলপাড় সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। গত ২০ জানুয়ারি তাঁর ভেরিফায়েড পেইজে এই স্ট্যাটাসটি দেন। এরপর এ বিষয়টি নিয়েই একের পর এক আলোচনায় আসছেন সাবেক এই প্রতিমন্ত্রী।

আরেকটি ভিডিও ছাড়েন ১৫ ফেব্রুয়ারি। সঙ্গে ক্যাপশন। ভিডিওতে দেখা যাচ্ছে, ‘টি-শার্টের ওপর কোর্ট পড়ে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বের হচ্ছেন সোহেল তাজ। এরপর অনেকটা ফিল্মি স্টাইলে কোনো এক বাড়িতে গিয়ে দরজায় নক করছেন। সঙ্গে সঙ্গে লেখা উঠলো- ‘সোহেল তাজ আসছে আপনার দরজায়। আপনি রেডি তো?

আর ৩ এপ্রিল তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, ‘গ্রাম থেকে শহর, টেকনাফ থেকে তেঁতুলিয়া, ইউরোপ থেকে আমেরিকা, মধ্যপ্রাচ্য থেকে এশিয়া, পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন আপনার দরজায় টোকা পড়তে পারে।’ স্ট্যাটাসে বিশেষ দ্রষ্টব্য হিসেবে লেখা হয়েছে, ‘যদিও গ্রামের সড়কে মোটর বাইক চলাচলে মাথায় হেলমেট ব্যবহারের বাধ্যবাধকতা নেই, তবুও আমি নিরাপত্তার স্বার্থে হেলমেট ব্যবহারের অনুরোধ জানাই।’

অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। আগামী ১৮ জুলাই, তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন তার নতুন মিশন। এই বার্তা জানাতে আজ রোববার আবারও ফেসবুক পেজে লাইভে আসেন সোহেল তাজ। তিনি বলেন, আপনাদের স্মরণ আছে, আমি একটি টিজার ছেড়েছিলাম। এতে আমি আপনাদের দরজার কড়া নাড়ছিলাম। তখন আপনাদের বলেছিলাম, খুব শ্রীঘ্রই বিষয়টি আপনাদের জানাবো। আজকে আমি একটি সুখবর নিয়ে এসেছি। সেটি হচ্ছে, বিষয়টি জানাতে আমি প্রস্তুত। আগামী ১৮ জুলাই সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জানানো হবে। আজকে এইটুকু বলছি, আমার উদ্যোগ সমাজ ও মানুষকে নিয়ে। সোনার বাংলা গড়ার লক্ষ্যে এবং সোনার মানুষ তৈরির জন্য আমি কাজ করে যাব।

প্রসঙ্গত ২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সোহেল তাজ। ২০০৯ সালের ৬ জানুয়ারি সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব নিলেও ২০০৯ সালের ৩১ মে মন্ত্রিসভা থেকে আচমকা পদত্যাগ করেন। চলে যান সুদূর যুক্তরাষ্ট্রে। ২০১২ সালের ৭ জুলাই সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন। মাঝেমধ্যে সামাজিক কর্মকাণ্ডে উপস্থিত থাকলেও রাজনীতিতে যুক্ত হবেন না বলে তখন সাফ জানিয়ে দেন সাবেক এ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী।

গ্যাস সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর হস্তক্ষে…
  • ০৬ আগস্ট ২০২৬
মববাজি করে জবির শিক্ষার পরিবেশ নষ্ট করতে দেওয়া হবে না
  • ০৬ আগস্ট ২০২৬
পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ০৬ আগস্ট ২০২৬
স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে কত?
  • ০৬ আগস্ট ২০২৬
একাডেমিক স্বীকৃতির জন্য ৫ শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের নির্দ…
  • ০৬ আগস্ট ২০২৬
সিলেটে শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামির মৃত্…
  • ০৬ আগস্ট ২০২৬