ইরান যুদ্ধ কবে শেষ হবে, যা বললেন ট্রাম্প

১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৪ PM , আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ PM
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

নভেম্বরে হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, ওই নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তেলের দামও কমবে না। তবে মধ্যবর্তী নির্বাচনের পর যুদ্ধ দ্রুত শেষ হবে এবং এরপর তেলের দামও কমতে শুরু করবে বলে দাবি করেছেন ট্রাম্প। খবর বিবিসির

বুধবার টেক্সাসে রিপাবলিকান পার্টির প্রথম মধ্যবর্তী নির্বাচন সম্মেলনে যাওয়ার পথে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হবে, কারণ তারা আর বেশি সময় টিকে থাকতে পারবে না।’ ইরানের নেতৃত্বের বিষয়ে তিনি এ মন্তব্য করেন।

টেক্সাসে পৌঁছেও একই বক্তব্য দেন ট্রাম্প। তার ভাষ্য, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে ঠেকাতে স্বল্পমেয়াদে অর্থনৈতিক চাপ তৈরি হলেও তা মেনে নেওয়া মূল্যবান। ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করার জন্য নিজ দলের ভেতর থেকেই চাপের মুখে রয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তার জনসমর্থনও কমছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর এই যুদ্ধ শুরু হয়।

এরপর দ্রুত পুরো মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। পাল্টা জবাবে ইরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

গত ছয় মাসে বৈশ্বিক জ্বালানি তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুড অয়েলের দাম তিনবার ১০০ ডলার ছাড়িয়েছে। ইরানের হামলার কারণে উপসাগরীয় দেশগুলোর তেল উৎপাদন বন্ধ হওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানিও বাধাগ্রস্ত হচ্ছে। যার কারণ হিসেবে ইরানের ওপর যুক্তরাষ্ট্র নৌ অবরোধ আরোপকে দায়ী করছেন বিশ্লেষকরা। সম্প্রতি যুদ্ধজাহাজ ও অন্যান্য নৌযানে হামলার জবাবে ইরানি তেলবাহী ট্যাংকারেও হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।

সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘নির্বাচনের পরপরই তেলের দাম দ্রুত নিচে নামবে।’ তবে মধ্যবর্তী নির্বাচনের পরও দাম কমতে কিছুটা সময় লাগতে পারে বলে জানান তিনি।

ট্রাম্প আরও বলেন, ইরান নির্বাচনে প্রভাব ফেলতে মরিয়া, যাতে যুক্তরাষ্ট্রে দুর্বল একটি দল ক্ষমতায় আসে এবং ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেওয়া হয়। তার এই বক্তব্য মূলত ডেমোক্র্যাটদের প্রতি ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। তবে নির্বাচনে ইরানের প্রভাব বিস্তারের দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি ট্রাম্প।

ইরান বারবার পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ অস্বীকার করেছে। দেশটির দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ।

টেক্সাসের সম্মেলনে ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে যুদ্ধে জয়ী হওয়ার সঙ্গে সঙ্গেই’ তেলের দাম কমে যাবে। লোকজন আমার কাছে এসে বলে, আমি যদি ইরানে যুদ্ধ না করতাম! এখন গ্যাসোলিনের দাম বেড়ে গেছে।’


বর্তমানে সপ্তম মাসে গড়ানো এই যুদ্ধ নিয়ে ট্রাম্প শুরুতে বলেছিলেন, এটি মাত্র কয়েক সপ্তাহ চলবে। কিন্তু যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় জ্বালানি থেকে শুরু করে নিত্যপণ্যের দামেও এর প্রভাব পড়েছে। এতে ট্রাম্পের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। যুদ্ধ দ্রুত শেষ করার জন্য তার দলের কট্টর সমর্থকদের মধ্য থেকেও চাপ তৈরি হয়েছে।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকিতে রয়েছে রিপাবলিকান পার্টি। এদিকে মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক দিনগুলোতে সংঘাত আরও তীব্র হয়েছে। বিভিন্ন দেশের তেল স্থাপনায় হামলার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এর প্রভাব পড়ছে জাহাজে পরিবহন করা বিভিন্ন পণ্যেও।

বুধবার প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলারে উঠে যায়। গত জুলাইয়ের পর এই প্রথম তেলের দাম এত বেশি হলো। একইভাবে চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে দেশটিতে বিভিন্ন পণ্যের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জ্বালানির দাম বাড়ায় সুদের হারও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন অর্থনীতিবিদরা।

‘ওভার নাম্বারিং-আন্ডার নাম্বারিং’ নিয়ে তদন্ত হবে, শিক্ষকদের…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারি খাল ভরাট করে বাগানবাড়ি, তদন্তে সত্যতা পেল প্রশাসন
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের ২য় কিস্তির বেতন-ভাতায় বরাদ্দ ৫২ কোটি ৩৫ লাখ টাকা
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষার্থীদের চিকিৎসাসেবায় ২টি আধুনিক অ্যাম্বুলেন্স দিল রাব…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9