বাংলাদেশি ওমরাহ যাত্রীদের নিয়ে সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত 

০৪ আগস্ট ২০২৬, ০৭:৩৬ PM
ওমরাহ পালন

ওমরাহ পালন © সংগৃহীত

সৌদি আরবে ওমরাহ পালনে যাওয়া বাংলাদেশসহ চার দেশের যাত্রীদের জন্য খাবারের প্রক্রিয়ায় নতুন নিয়ম যুক্ত করেছে দেশটির সরকার। এখন থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও মিশরের ওমরাহ যাত্রীদের প্রতিদিনের খাবারের জন্য প্রায় ২০ সৌদি রিয়াল করে বাধ্যতামূলক জমা দিতে হবে, যা ভিসা ফি বা মূল খরচের সঙ্গেই যুক্ত থাকবে। আগামী ১লা রবিউল আউয়াল থেকে এই নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে।

নতুন এই নীতিমালার আওতায় ওমরাহ পালনকারীদের আবাসন, যাতায়াত এবং খাবারের পুরো ব্যবস্থাপনাই একটি সুনির্দিষ্ট ডিজিটাল অ্যাপের মাধ্যমে পরিচালিত হবে। এ লক্ষ্যে মক্কা ও মদিনার প্রায় ১০ হাজার অনুমোদিত রেস্তোরাঁকে যুক্ত করা হয়েছে। ভিসার সঙ্গেই যাত্রীদের একটি বিশেষ ডিজিটাল কোড দেওয়া হবে, যা প্রদর্শন করে তাঁরা তালিকাভুক্ত রেস্তোরাঁগুলো থেকে খাবার গ্রহণ করতে পারবেন।

সৌদি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ওমরাহ পালনকারীদের খাবারের মান ও গুণগত সুরক্ষা নিশ্চিত করতে এবং স্থানীয় ব্যবসা পরিচালনা সংক্রান্ত অনিয়ম দূর করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

এদিকে, ওমরাহ বাবদ প্রতিদিন ২০ রিয়াল হারে বাড়তি অর্থ যুক্ত হওয়ায় বাংলাদেশ থেকে ওমরাহ গমনের খরচ কিছুটা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের ট্রাভেল এজেন্সিগুলো এই বাধ্যতামূলক ফি সমন্বয় করে নতুন ওমরাহ প্যাকেজ পুনর্নির্ধারণের কাজ শুরু করেছে।

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘সায়েন্স ফেস্ট’ ৪ অক্টোবর, সুযোগ পা…
  • ৩১ আগস্ট ২০২৬
নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষকদের অন্তর্ভুক্তি ইস্যুতে যা…
  • ৩১ আগস্ট ২০২৬
চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীকে কোপানোর অভিযোগ সাবেক ছাত্রলীগ…
  • ৩১ আগস্ট ২০২৬
সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, পাওনা চাইতে গিয়ে বাবা-ছেলেস…
  • ৩১ আগস্ট ২০২৬
জুডিশিয়াল সার্ভিসের জন্য আলাদা হবে বেতন স্কেল
  • ৩১ আগস্ট ২০২৬