৩ দিনের সফরে আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত

৩০ জুলাই ২০২৬, ০৯:০৪ AM
ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর © সংগৃহীত

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর তিন দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানসহ সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বাংলাদেশের পররাষ্ট্রনীতি, আঞ্চলিক কূটনীতি এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।

সফরকালে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন। সফরের অংশ হিসেবে তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করবেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সার্জিও গরের এই সফরের মূল লক্ষ্য বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করা। বিশেষ করে সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র।

কূটনৈতিক সূত্রগুলোর মতে, গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর আন্তর্জাতিক মহলে বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে নতুন আগ্রহ তৈরি করেছে। সেই প্রেক্ষাপটে ওয়াশিংটন বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও ভবিষ্যৎ কূটনৈতিক অবস্থান সম্পর্কে জানতে চায়।

সূত্রগুলো আরও জানায়, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের পাশাপাশি সার্জিও গর বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করছেন। ফলে ঢাকা-দিল্লি সম্পর্ক, বিশেষ করে নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের বর্তমান অবস্থা নিয়েও তিনি আলোচনা করতে পারেন। একই সঙ্গে ভারত সরকারের জন্য কোনো বার্তা বাংলাদেশের মাধ্যমে পৌঁছে দেওয়ার বিষয়ও আলোচনায় আসতে পারে।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অগ্রগতি, রাশিয়া ও তুরস্কের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ এবং এসব বিষয়ে বাংলাদেশের অবস্থান সম্পর্কেও জানতে আগ্রহী হতে পারে যুক্তরাষ্ট্র।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর মার্চে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন। সার্জিও গরের সফরকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।

সম্প্রতি ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। ওই বৈঠকে সার্জিও গরও উপস্থিত ছিলেন। সেখানে দুই দেশ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করে।

উল্লেখ্য, সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। ভারতের রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব নেওয়ার আগে তিনি হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9