আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৭

৩০ জুলাই ২০২৬, ০৭:৫৪ AM
ফাইল ফটো

ফাইল ফটো © সংগৃহীত

দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে যাওয়ার পথে আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলে একটি অগ্নিনির্বাপণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য ও সিভিল প্রোটেকশন বিভাগের কর্মীরা রয়েছেন।

বুধবার (২৯ জুলাই) আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে দাবানল নেভানোর অভিযানে যাওয়ার পথে এই ঘটনা ঘটে। 

কর্তৃপক্ষ জানায়, বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি সান হুয়ানের ইসচিগুয়ালাস্তো ন্যাচারাল পার্কে দাবানল মোকাবিলায় মোতায়েন ছিল। পরে পার্শ্ববর্তী লা রিওহা প্রদেশে বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে সহায়তা করতে যাওয়ার সময় এটি দুর্ঘটনার কবলে পড়ে।

আরেকটি তথ্য অনুযায়ী, লা রিওহায় যাওয়ার আগে হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ উড্ডয়ন পরিচালনা করছিল। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিছুক্ষণ পর এটি বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া যায়।

সান হুয়ানের গভর্নর মার্সেলো ওরেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেন।

তিনি লেখেন, ‘গভীর শোকের সঙ্গে আমরা আমাদের প্রদেশে ঘটে যাওয়া হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছি। এতে দুঃখজনকভাবে সাতজন প্রাণ হারিয়েছেন।’

গভর্নর জানান, নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য এবং সিভিল প্রোটেকশন বিভাগের সদস্যরা রয়েছেন।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। কী কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে, তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঘটনাস্থলে উদ্ধারকারী দলও পাঠানো হয়েছে।

দেশটির নিরাপত্তামন্ত্রী আলেহান্দ্রা মন্তেওলিভাও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তিনি এক্সে দেওয়া বার্তায় বলেন, ‘এই গভীর শোকের মুহূর্তে আমি নিহতদের পরিবার এবং তাদের সহকর্মীদের পাশে আছি।’

এদিকে স্থানীয় সাংবাদিক মাউরিসিও দাভিলা জানান, নিহত পুলিশ কর্মকর্তা জার্মান বিদেলার সঙ্গে দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে তার কথা হয়েছিল। এরপরই হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হয়। তথ্যসূত্র: ফাস্টপোস্ট, ওয়ার্ল্ড ইজ ওয়ান নিউজ, সিজিটিএন

‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনিসেফে ইন্টার্নশিপের সুযোগ, করুন আবেদন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আমন্ত্রণ দুই দফায় পেয়েছিলেন তারেক রহমান, দাবি ভারতীয় পররাষ্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক নিয়োগ দেবে সাব-ব্রাঞ্চ ইনচার্জ, …
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষার তারিখ প্রাথমিকভাবে চূড়ান্ত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9