পশ্চিমবঙ্গের বর্ধমান

বাসে আলাপের পর বন্ধুত্ব, ধার দেওয়া অর্থ শোধ করতে ডেকে তরুণীকে ‘ধর্ষণ’ বন্ধুর

১৫ জুলাই ২০২৬, ১১:৪৮ AM
ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বন্ধুর বিরুদ্ধে © আনন্দবাজার

বাসে আলাপ হওয়া বন্ধুকে টাকা ধার দিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের এক তরুণী। দফায় দফায় প্রায় ৫০ হাজার টাকা দেন তিনি। কিন্তু সে টাকা ফেরত দেওয়ার লক্ষণই ছিল না ওই বন্ধুর। বার বার তাগাদা দেওয়ায় শোধ দেওয়ার প্রতিশ্রুতি বাড়িতে ডেকে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সেই বন্ধুর বিরুদ্ধে।

অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার এলাকায়। পুলিশ জানিয়েছে, তরুণী বর্ধমানের এক নার্সিংহোমে কাজ করতেন। বাড়ি থেকে বাসে চেপে কর্মস্থলে যেতেন তিনি। যাতায়াতের সময়ই আলাপ হয় অভিযুক্ত যুবকের সঙ্গে। একপর্যায়ে দু’জনের মধ্যে বন্ধুত্ব গাঢ় হয়। গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তবে প্রায়ই ভুক্তভোগীর থেকে টাকা ধার চাইতেন ওই যুবক।

সম্পর্কের খাতিরে টাকাও ধার দেন তরুণী। দফায় দফায় প্রায় ৫০ হাজার টাকা দেন। বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও তরুণীর বিশ্বাস অর্জন করেছিলেন তিনি। যদিও পরে টাকার দরকার পড়ায় যুবককে শোধ দিতে বলেছিলেন ভুক্তভোগী। বার বার বলার পর শোধ করতে রাজি হয়েছিলেন অভিযুক্ত। গত ১২ জুন সন্ধ্যায় তরুণীকে নিজের বাড়িতে ডেকে পাঠান তিনি।

আরও পড়ুন: দুই মাসের শিশুর পা মুচড়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩, চাচি পলাতক

টাকা নিতে অভিযুক্তের বাড়ি যান। সেখানে তখন আর কেউ ছিলেন না। সে সুযোগে তাকে ধর্ষণ করা হয় বলে পুলিশকে জানিয়েছেন তরুণী। সম্প্রতি অভিযুক্তের বিরুদ্ধে ভাতার থানায় লিখিত অভিযোগ দেন তিনি। সে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে রবিবার রাতে বাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত যুবককে। 

সোমবার তাকে বর্ধমান সিজেএম আদালতে হাজির করা হয়। অভিযুক্তকে পাঁচ দিন নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল পুলিশ। তবে বিচারক দু’দিনের হেফাজত মঞ্জুর করেছেন। খবর: আনন্দবাজার।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9