সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

১৫ জুলাই ২০২৬, ১২:৫১ AM
ভারতীয় গরু আটক, ডিমলা কালীগঞ্জ বিওপি (৫১ বিজিবি) রংপুর ব্যাটালিয়ন

ভারতীয় গরু আটক, ডিমলা কালীগঞ্জ বিওপি (৫১ বিজিবি) রংপুর ব্যাটালিয়ন © সংগৃহীত

নীলফামারীর ডিমলা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে পাঁচটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৪ জুলাই) ভোররাতে উপজেলার ঝাড়সিংহেশ্বর এলাকার তিস্তা নদীর চরসংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় গরুগুলো উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর কালীগঞ্জ বিওপির একটি টহল দল ঝাড়সিংহেশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তিস্তা নদীর চরে মালিকবিহীন অবস্থায় পাঁচটি ভারতীয় গরু দেখতে পেয়ে সেগুলো জব্দ করে বিজিবির হেফাজতে নেওয়া হয়।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামান বলেন, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে প্রশাসন ও বিজিবি সমন্বিতভাবে কাজ করছে। ভবিষ্যতেও আরও বড় পরিসরে অভিযান পরিচালনার মাধ্যমে চোরাচালান চক্রের মূল হোতাদের আইনের আওতায় আনা হবে।

রংপুর ব্যাটালিয়নের (৫১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান এবং বিজিবির উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ.এস.এম নাছের পৃথকভাবে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও নজরদারি অব্যাহত রয়েছে। জব্দকৃত গরুগুলোর বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিকীকরণ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বা…
  • ২৫ আগস্ট ২০২৬
চব্বিশের জুলাই শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় দায়িত্ব নিলেন …
  • ২৫ আগস্ট ২০২৬
বদলি আবেদনে সমস্তর বাধা, সমাধান নিয়ে যা জানালেন মাউশি ডিজি
  • ২৫ আগস্ট ২০২৬
বিআইবিএম নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ২৩ সেপ্টেম্বর পর্যন্ত
  • ২৫ আগস্ট ২০২৬
গবেষণায় অবদানের জন্য ৫৯ গবেষককে সম্মাননা দেবে ঢাবি 
  • ২৫ আগস্ট ২০২৬
একাদশে ভর্তি পরীক্ষা ১০-১১ সেপ্টেম্বর, জেনে নিন খুঁটিনাটি
  • ২৫ আগস্ট ২০২৬