হরমুজ প্রণালিতে ইরানের হামলায় জাহাজে আগুন, লাইফবোটে আশ্রয় নিলেন ক্রুরা

১২ জুলাই ২০২৬, ০৮:৪৪ AM , আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৮:৪৫ AM
হরমুজ প্রণালি পার হচ্ছে জাহাজ

হরমুজ প্রণালি পার হচ্ছে জাহাজ © সংগৃহীত

হরমুজ প্রণালিতে হামলার শিকার একটি কনটেইনার জাহাজে আগুন লাগার পর সেটি ত্যাগ করেছেন ক্রু সদস্যরা। তারা বর্তমানে একটি লাইফবোটে অবস্থান করছেন। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

আজ রবিবার (১২ জুলাই) ইউকেএমটিও জানায়, সামরিক কর্তৃপক্ষ ও জাহাজটির নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে তারা এ তথ্য পেয়েছে। ঘটনার তদন্ত চলছে।

এর আগে সংস্থাটি জানায়, ওমানের পূর্বে প্রায় ৯ নটিক্যাল মাইল (প্রায় ১৬ দশমিক ৭ কিলোমিটার) দূরে একটি সামুদ্রিক ঘটনার খবর পাওয়া গেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, সাইপ্রাসের পতাকাবাহী কনটেইনার জাহাজ এম/ভি জিএফএস গ্যালাক্সি হরমুজ প্রণালি অতিক্রম করার সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলা চালায়।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, হামলার পর জাহাজে আগুন লাগে। ইঞ্জিন কক্ষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে একজন বেসামরিক ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। ক্ষতির কারণে জাহাজটি আর যাত্রা চালিয়ে যেতে পারেনি।

সেন্টকম আরও জানায়, এ ঘটনার পর রবিবার ইরানের বিরুদ্ধে নতুন দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

অন্যদিকে ইরানের আইআরজিসির নৌবাহিনী দাবি করেছে, তারা জাহাজটির গতিরোধ করেছে, এটি সতর্কবার্তা উপেক্ষা করে অনুমোদনহীন পথে চলাচলের চেষ্টা করছিল। তাদের দাবি, জাহাজটি সামুদ্রিক নিরাপত্তা বিঘ্নিত করছিল এবং অন্য কয়েকটি জাহাজের সঙ্গে অননুমোদিত রুট ব্যবহার করছিল। তথ্যসূত্র: রয়টার্স

রাবিতে সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলা, ১৪ ঘণ্টায়ও হয়নি তদন…
  • ০৫ অক্টোবর ২০২৬
দেশের বাজারে ফের সোনার দামে বড় পতন, এখন ভরি কত?
  • ০৫ অক্টোবর ২০২৬
আবিপ্রবিতে ‘একাত্রয় ক্রনিকলস: দ্য সেলিব্রেশন আনস্ক্রিপ্টেড’…
  • ০৫ অক্টোবর ২০২৬
জাতীয় গুণী শিক্ষক সম্মাননা পাচ্ছেন শেকৃবির অবসরপ্রাপ্ত অধ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬