ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: ৬০ দিনের রোডম্যাপ ও হরমুজ প্রণালীতে বিশেষ যোগাযোগ লাইনের ঘোষণা

২২ জুন ২০২৬, ০৯:০২ AM
ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক

ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক © সংগৃহীত

সুইজারল্যান্ডের বার্গেনস্টকে গতকাল রোববার রাতে ইসলামাবাদ সমঝোতা স্মারকের (MoU) আওতায় প্রথম দফার উচ্চপর্যায়ের বৈঠক শেষ করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বৈঠক শেষে মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান জানিয়েছে, আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়টি তদারকি করতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

যৌথ বিবৃতিতে কাতার ও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে, ‘লেক লুসার্ন সামিট’ নামের এই বৈঠকটি অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে পরবর্তী কারিগরি আলোচনার একটি রূপরেখা তৈরি করা সম্ভব হয়েছে, যা দুই দেশের আলোচনা প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি এনেছে।

দুই মধ্যস্থতাকারী দেশ জানায়, আগামী ৬০ দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর রোডম্যাপের ব্যাপারে দুই পক্ষই একমত হয়েছে। এর ফলে অবিলম্বে পরবর্তী কারিগরি স্তরের আলোচনা শুরু করার পথ সুগম হলো।

হরমুজ প্রণালীর জন্য বিশেষ যোগাযোগ লাইন
বিবৃতিতে বলা হয়েছে, বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপদ চলাচল নিশ্চিত করতে এবং ভুল বোঝাবুঝি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দুই পক্ষের মধ্যে একটি বিশেষ যোগাযোগ লাইন (কমিউনিকেশন লাইন) স্থাপন করা হয়েছে। উল্লেখ্য, এই হরমুজ প্রণালীটিই এর আগে বন্ধ ঘোষণা করেছিল ইরান।

লেবাননের জন্য ‘ডি-কনফ্লিকশন সেল’
সমঝোতা স্মারক অনুযায়ী লেবাননে সামরিক অভিযান বন্ধের বিষয়টি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র, ইরান, লেবানন ও মধ্যস্থতাকারীদের সমন্বয়ে একটি ‘ডি-কনফ্লিকশন সেল’ (উত্তেজনা প্রশমন কেন্দ্র) গঠনে সম্মত হয়েছে পক্ষগুলো।

চলতি সপ্তাহজুড়ে বার্গেনস্টক রিসোর্টে সব বিষয়ের ওপর কারিগরি স্তরের আলোচনা অব্যাহত থাকবে বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।

রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9