হরমুজ প্রণালি ফের বন্ধ ঘোষণা করল ইরান 

২০ জুন ২০২৬, ০৭:৪৫ PM , আপডেট: ২০ জুন ২০২৬, ০৭:৪৯ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ভয়াবহ সামরিক হামলার প্রতিবাদে এবং আমেরিকার সাথে হওয়া শান্তি চুক্তির শর্ত ভঙ্গের অজুহাতে হরমুজ প্রণালী আবারও পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে ইরান। আজ শনিবার (২০ জুন) ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড (খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক জরুরি বিবৃতিতে এই ঘোষণা দেয়। খবর আল জাজিরার

এর মাধ্যমে আমেরিকা ও ইরানের মধ্যে সম্প্রতি হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার সমঝোতা চুক্তিটি মাত্র কয়েক দিনের মাথায় চরম সংকটের মুখে পড়ল।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা প্রশমনের খবরের মাঝেই এই নাটকীয় ঘোষণা দিল তেহরান। রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, ‘এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। শত্রুপক্ষের প্রতিশ্রতি ভঙ্গের প্রথম জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদি এই আগ্রাসন অব্যাহত থাকে, তবে শত্রুকে তার বাধ্যবাধকতা মানতে বাধ্য করতে পরবর্তী আরও কঠোর পদক্ষেপের পরিকল্পনা ও বাস্তবায়ন করা হবে।’

ইরানের এই অনমনীয় সিদ্ধান্তের নেপথ্যে রয়েছে লেবাননে চলমান ইসরায়েলি সামরিক অভিযান। গতকাল ও আজ দক্ষিণ লেবাননের নাবাতিয়াহসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ অন্তত ১৬ জন নিহত হয়েছেন। ইরান ও হিজবুল্লাহর দাবি, ওয়াশিংটনে মার্কিন-ইরান মধ্যস্থতায় যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল, তার প্রথম শর্তই ছিল লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করা এবং দখলকৃত এলাকা থেকে সেনা প্রত্যাহার। কিন্তু ইসরায়েল সেই শর্ত ভঙ্গ করে হামলা অব্যাহত রাখায় ইরান এই জলপথকে পুনরায় ব্লকেড বা অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেয়।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান চোক-পয়েন্ট এই হরমুজ প্রণালী অবরুদ্ধ করে রেখেছিল ইরান। দীর্ঘ ১৫ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর চলতি সপ্তাহের শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তি হয়, যার অধীনে মাত্র দুই দিন আগে বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই রুটটি আংশিক খুলে দেওয়া হয়েছিল। কিন্তু লেবাননে নতুন করে বোমাবর্ষণের পর ইরান এটিকে তাদের চুক্তির ‘অকাল মৃত্যু’ হিসেবে দেখছে এবং জলপথটি আবার সিল করে দিয়েছে।

জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, অতঃপর...
  • ১৫ অক্টোবর ২০২৬
১০০ একরের পুরো ক্যাম্পাসকে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পন…
  • ১৫ অক্টোবর ২০২৬