ম্যাচের দিন সকালে যুক্তরাষ্ট্রে ঢুকতে হবে— কঠোর শর্তে ইরানকে ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র

০৭ জুন ২০২৬, ০৬:৩৭ PM , আপডেট: ০৭ জুন ২০২৬, ০৬:৫৩ PM
ইরানের ফুটবল দল

ইরানের ফুটবল দল © সংগৃহীত

চলমান যুদ্ধাবস্থার মধ্যে অনেক টানাপোড়েনের পর অবশেষে চলতি ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য ইরানের খেলোয়াড়দের ভিসা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে এই ভিসা দেওয়া হয়েছে নজিরবিহীন এবং অত্যন্ত কঠোর শর্তে। মেক্সিকোতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আব্দুলফজল পাসানদিদেহ নিশ্চিত করেছেন, মার্কিন বিধিনিষেধের কারণে ইরানের খেলোয়াড়রা কেবল ম্যাচের দিন সকালে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন এবং খেলা শেষ হওয়ার পরপরই ওই রাতেই তাদের দেশ ছাড়তে হবে।

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে পর্দা উঠছে ২৩তম ফিফা বিশ্বকাপের। ড্র অনুযায়ী, গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচের সবকটিই অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস এবং সিয়াটেল শহরে।

তবে গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জেরে টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়। নিরাপত্তা ও কূটনৈতিক দূরত্বের কারণে মার্কিন অ্যারিজোনায় ইরান দলের পূর্বনির্ধারিত কন্ডিশনিং ক্যাম্পটি বাতিল করে বর্তমানে তারা মেক্সিকোতে অবস্থান করছে।

নতুন এই ভ্রমণ নির্দেশিকার কারণে ইরান দলকে এখন মেক্সিকোর বেস ক্যাম্প থেকেই ম্যাচ পরিচালনা করতে হবে। প্রতি ম্যাচের দিন সকালে মেক্সিকো থেকে উড়ে বা সড়কপথে যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ খেলে আবার ওই রাতেই মেক্সিকোতে ফিরে আসতে হবে ইরানি ফুটবলারদের। বিশ্বকাপ ফুটবলের মতো বড় মঞ্চে ভ্রমণ ও ম্যাচ খেলার এই ক্লান্তিকর সূচি এবং লজিস্টিক জটিলতা মাঠের পারফরম্যান্সে ইরানি ফুটবলারদের জন্য কতটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, এখন সেটিই দেখার বিষয়।

সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিইউএফটিতে জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬
  • ০৭ অক্টোবর ২০২৬