পারমাণবিক ইস্যুতে বিশ্বকে গ্যারান্টি দিতে প্রস্তুত ইরান: পেজেশকিয়ান

২৫ মে ২০২৬, ০৯:৩৯ AM
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান © সংগৃহীত

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন পারমাণবিক অস্ত্র ইস্যুতে বিশ্বকে প্রয়োজনীয় নিশ্চয়তা বা গ্যারান্টি দিতে প্রস্তুত রয়েছে তেহরান। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের অবস্থান দীর্ঘদিন ধরে একই রয়েছে এবং দেশটি বারবার দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে কোনো ধরনের অস্থিরতা বা সংঘাত সৃষ্টির ইচ্ছা ইরানের নেই বলেও তিনি উল্লেখ করেন।

রবিবার দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, ইরান প্রয়োজনে আন্তর্জাতিক সম্প্রদায়কে পারমাণবিক কর্মসূচি নিয়ে পূর্ণ নিশ্চয়তা দিতে প্রস্তুত। তার ভাষায়, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো কর্মসূচি ঘিরে তৈরি হওয়া সন্দেহ ও উদ্বেগ দূর করা এবং আস্থা তৈরি করা।

এ সময় তিনি ইসরায়েলকে নিয়ে তীব্র অভিযোগ তোলেন। পেজেশকিয়ানের দাবি, ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যে উত্তেজনা উসকে দিচ্ছে এবং সুযোগ পেলেই সংঘাত ও অস্থিরতা টিকিয়ে রাখার চেষ্টা করছে। এমনকি তারা “গ্রেটার ইসরায়েল” ধারণার মাধ্যমে একটি বিস্তৃত আঞ্চলিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রর মধ্যে হওয়া আলোচনার প্রসঙ্গ টেনে ইরানের প্রেসিডেন্ট বলেন, আলোচনাকারীরা কখনোই দেশের মর্যাদা ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপস করবে না। তিনি জোর দিয়ে বলেন, “আমরা এবং আমাদের আলোচকরা কখনোই ইরানের সম্মান ও সার্বভৌমত্ব থেকে পিছু হটব না।”

অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন পেজেশকিয়ান। তিনি জানান, জনগণের জীবনমান উন্নয়ন তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্য সামনে রেখে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ ও জনগণের উদ্বেগ মোকাবিলায় নানা পদক্ষেপ নিচ্ছে।

রাশেদকে বিজয়ী ঘোষণা করে ঢাবির চিঠি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবি ক্যাম্পাসে ধারাবাহিকভাবে চুরি-ছিনতাই, নিরাপত্তা নিয়ে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের দুর্নীতি নিয়ে অবস্থান বদলাল দুদক
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
ইবতেদায়ি ও দাখিল বৃত্তি পরীক্ষার রুটিন প্রকাশ, পরীক্ষার্থীদ…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্টে…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬