মাউন্ট এভারেস্ট জয় করতে গিয়ে প্রাণ হারালেন দুই ভারতীয়

২২ মে ২০২৬, ০৬:১৬ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

হয়ত একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস। বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয়ের লক্ষ্যে গিয়ে এভারেস্ট জয় করলেও জীবনের কাছে হেরে গেলেন দুই ভারতীয়। পৃথিবীর সর্বোচ্চ চূড়া জয় করার পর নেমে আসার সময় এই দুই ভারতীয় পর্বতারোহীর মৃত্যু হয়েছে। নেপালের এক কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার (২২ মে) ভারতের সংবাদ সংস্থা (পিটিআই) এই তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভির

নেপালের ‘এক্সপেডিশন অপারেটরস অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক ঋষি ভান্ডারি পিটিআই-কে জানান, পর্বতশৃঙ্গ জয় করে নিচে নেমে আসার সময় এক পর্বতারোহী চরমভাবে ক্লান্ত ও অবসন্ন হয়ে পড়েন। শেরপা গাইডরা রাতভর তাকে শৃঙ্গের ব্যালকনি থেকে সাউথ কোল এলাকায় নামিয়ে এনে জীবন বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেছিলেন; কিন্তু সমস্ত চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি মারা যান। মৃত এই পর্বতারোহীর নাম সন্দীপ আরে।

ঋষি ভান্ডারি আরও জানান, গতকাল বৃহস্পতিবার (২১ মে) বিকেলে প্রায় একই সময়ে অরুণ তিওয়ারি নামে আরেক ভারতীয় পর্বতারোহী আনুমানিক সাড়ে ৫টার দিকে এভারেস্টের চূড়ায় আরোহণ করেছিলেন। তার সঙ্গে দুজন অভিজ্ঞ শেরপা গাইড ছিলেন এবং তারা একসাথেই নিচে নামার চেষ্টা করছিলেন। কিন্তু নিচে নামার সময় বিখ্যাত হিলারি স্টেপ নামক বিপজ্জনক অংশে এসে তিনি চরম ক্লান্ত হয়ে পড়েন এবং গাইডরা তাকে আর ফিরিয়ে আনতে পারেননি। চারজন শেরপা গাইডের সহায়তায় নিচে নামানোর চেষ্টা করার সময়ই হিলারি স্টেপের কাছাকাছি অরুণ তিওয়ারির মৃত্যু হয়।

দুই পর্বতারোহীর এই মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি এমন এক সময়ে সামনে এলো, যখন ২১ বছর বয়সি সানিকা শাহ এবং বর্ডার সিকিউরিটি ফোর্সের অল-উইমেন বা সম্পূর্ণ নারী পর্বতারোহী দলসহ বেশ কয়েকজন ভারতীয় আরোহী সফলভাবে এভারেস্ট জয় করেছেন।

চলতি বছর নেপাল অংশে পর্বতারোহণ মৌসুম কিছুটা দেরিতে শুরু হয়েছিল। খুম্বু আইসফল এলাকায় জটিলতার কারণে রুট উন্মোচন এবং মালামাল বহনের কাজে বিলম্ব ঘটে, যা পর্বতারোহীদের ওপর এক ধরণের বাড়তি চাপ তৈরি করে। তবে গত ১৩ মে চূড়ায় ওঠার জন্য দড়ি বাঁধার মূল কাজটি সম্পন্ন হওয়ার পর চলতি বছরের আরোহণ মৌসুমের আনুষ্ঠানিক সূচনা ঘটে। এরপর গত বুধবার নেপাল অংশ (সাউথ বেস ক্যাম্প) থেকে মাত্র এক দিনেই রেকর্ড ২৭৪ জন আরোহী মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছাতে সক্ষম হন।

১৯৫৩ সালে তেনজিং নরগে এবং স্যার এডমন্ড হিলারি কর্তৃক প্রথমবারের মতো এভারেস্টের চূড়া সফলভাবে জয়ের পর থেকে এ বছরই সবচেয়ে বেশি আরোহণের রেকর্ড হতে যাচ্ছে। নেপাল কর্তৃপক্ষ এবার মাউন্ট এভারেস্টে আরোহণের জন্য রেকর্ড সংখ্যক ৪৯৩টি পারমিট বা অনুমতিপত্র ইস্যু করেছে, যা ইতিহাসের সর্বোচ্চ।

২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যমুনা ব্যাংকে অফিসার নিয়োগ, আবেদন ১৬ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোয়াটসঅ্যাপে ‘থার্ড পার্টি’ এআই এজেন্ট চ্যাট চালু, কাজ করে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬