সীমান্তে শুভেন্দুর যে উদ্যোগকে গুরুত্ব দিচ্ছেন না স্বরাষ্ট্রমন্ত্রী

১২ মে ২০২৬, ০৮:১২ PM
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তাকে গুরুত্ব দেওয়ার পক্ষে নন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। দুই দেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ন রেখে ভারত এ ধরনের কোনো উদ্যোগ নিলে সেটা কূটনীতিক পর্যায়ে আলোচনা হতে পারে বলেও মত দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহার নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কাঁটাতার প্রসঙ্গে কথা বলেন।

কাঁটাতারের বেড়ার বিষয় উল্লেখ করে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সমতার ভিত্তিতে বাংলাদেশ ও ভারতের সার্বভৌমত্বের বিষয়টি প্রতিষ্ঠিত। সেভাবেই আমরা দুই দেশের সাথে সম্পর্ক বজায় রাখি। এখন কোনো দেশের অঙ্গরাজ্যের একটা নির্বাচন কী হলো, তার ফলাফল কী হলো, সেটার প্রভাব কী হবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। এখানে কাঁটাতারের বেড়া যদি ভারতীয় সীমানার মধ্যে নো ম্যানস ল্যান্ড বজায় রেখে দিতে চায়, সেটা ডিপ্লোমেটিক ওয়েতে আমাদের আলাপ-আলোচনা হবে।’

তবে ভারতের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বার্তা আসেনি বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘সে রকম কোনো ইস্যু তো প্র্যাক্টিক্যালি ভারত সরকারের পক্ষ থেকে আমরা দেখিনি। এখন অঙ্গরাজ্যের নির্বাচনের পরে কোনো বিজয়ী দল যদি কোনো বক্তব্য দিয়ে থাকে, সেটার জবাব তো আমরা দিতে পারি না। আমাদেরকে জানাতে হবে ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমার দায়িত্ব হচ্ছে যে বর্ডারে নিরাপত্তা নিশ্চিত রাখা এবং যাতে কোনোরকমের পুশ ইন না হয়, সেটার ব্যবস্থা করা। সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা।’

এদিকে, বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বলছে, এই বেড়া নির্মাণের মাধ্যমে 'বিভেদের দেওয়াল' তৈরি করছে ভারত, যে কারণে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগে নজর রাখছে তারা।

আত্মহত্যায় প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রী গ্রেপ্ত…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
ক্যাম্পাসের পাশেই পুলিশ ফাঁড়ি চায় কুবি শিক্ষার্থীরা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৪ জনকে সাময়িক বরখাস্ত 
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি
  • ২০ সেপ্টেম্বর ২০২৬