মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নিচ্ছেন থালাপতি বিজয়

১০ মে ২০২৬, ০৯:৩৩ AM
থালাপতি বিজয়

থালাপতি বিজয় © সংগৃহীত

ভারতের তামিলনাড়ু রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয়। আজ রবিবার (১০ মে) সকাল ১০টায় চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই শপথ অনুষ্ঠান। রাজ্যপাল রাজেন্দ্র আরলেকারের দপ্তর লোকভবন এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার পর রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়। টানা পাঁচ দিনের রাজনৈতিক তৎপরতা, রাজ্যপালের সঙ্গে চার দফা বৈঠক এবং সম্ভাব্য মিত্রদের সঙ্গে ধারাবাহিক আলোচনার পর সরকার গঠনের পথ পরিষ্কার হয় তার জন্য।

গত সোমবার প্রকাশিত তামিলনাডু বিধানসভা নির্বাচনের ফলে সবচেয়ে বেশি আসন পায় থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। ২৩৪ আসনের বিধানসভায় দলটি জয় পায় ১০৮টি আসনে। সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল ১১৮টি আসন।

শুক্রবার পর্যন্ত টিভিকের সমর্থন ছিল ১১৬ আসনে। তবে শনিবার বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে) ও ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ (আইইউএমএল) আনুষ্ঠানিকভাবে সমর্থন দিলে জোটের আসনসংখ্যা বেড়ে দাঁড়ায় ১২০-এ। দুই দল দুটি করে মোট চারটি আসন যোগ করে জোটে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিসিকের পক্ষ থেকে রাজ্যপালের কাছে পাঠানো সমর্থনপত্রে উল্লেখ করা হয়েছে, তামিলনাড়ুতে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার গঠনের স্বার্থেই তারা বিজয়কে সমর্থন দিচ্ছে। দলটির বিধানসভা দলনেতা ভান্নি আরাসু ওই চিঠিতে স্বাক্ষর করেন।

সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার পর শনিবার দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে চেন্নাইয়ের লোকভবনে যান থালাপতি বিজয়। সেখানে ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) ও ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই(এম)-এর সমর্থনপত্রও জমা দেন তিনি।

সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই টিভিকে সদর দপ্তরে উৎসবের পরিবেশ তৈরি হয়। সমর্থকদের উদ্দেশে থালাপতি বিজয় বলেন, ‘উল্লাস শুরু করো।’

ভারতের নিয়ম অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দলের নেতা প্রয়োজনীয় সমর্থনপত্র জমা দিয়ে সরকার গঠনের দাবি জানালে রাজ্যপাল তাকে সরকার গঠনের আমন্ত্রণ জানান। জানা গেছে, থালাপতির শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য রাজ্যপাল তার নির্ধারিত কেরালা সফরও বাতিল করেছেন।

এদিকে থালাপতি বিজয় দুটি আসনে জয় পাওয়ায় নিয়ম অনুযায়ী ফলাফলের গেজেট প্রকাশের ১৪ দিনের মধ্যে তাকে একটি আসন ছেড়ে দিতে হবে। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথমবার কয়েকটি দলের জোট মিলে সরকার গঠন করতে যাচ্ছে।

সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলে বাড়ছে বাড়ি ভাড়া ভাতা, কোন গ্রেডে কত?
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
আবারও বাড়ছে কমদামি সিগারেটের মূল্য
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
প্রকৃত আসামি প্রবাসে, নামে মিল থাকায় ২০ দিন কারাভোগ করলেন …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9