নরেন্দ্র মোদী 

‘পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে’

০৪ মে ২০২৬, ০৭:১৮ PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক জয় পেতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ১৫ বছরের তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বড় ব্যবধানে জয়লাভ করে রাজ্যে প্রথমবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে পদ্ম শিবির। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জয়কে জনগণের শক্তির জয় এবং সুশাসনের রাজনীতির বিজয় হিসেবে অভিহিত করেছেন।

আগাম জয়ের বার্তা দিয়ে সোমবার (৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী লিখেন, ‘ পশ্চিমবঙ্গে পদ্মফুল ফুটেছে। এই নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। নির্বাচনে জনগণের অভিপ্রায় ব্যক্ত হয়েছে এবং বিজেপির সুশাসনের জয় হয়েছে। আমি পশ্চিমবঙ্গের সকল নাগরিকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি।’

তিনি আরও জানান, ‘ জনগণ বিজেপিকে নির্বাচিত করেছে। আমার দল পশ্চিমবঙ্গে এমন একটি সরকার নিশ্চিত করবে যেখানে সমাজের সকল স্তরের মানুষের জন্য মর্যাদা ও সমান সুযোগের পরিবেশ থাকবে।’ 

এই নির্বাচনের মধ্য দিয়ে বিধানসভার ২৯৪টি আসনের মধ্যে বিজেপি ইতোমধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যার ফলে রাজ্যে রাজনৈতিক ক্ষমতার বড় ধরনের পটপরিবর্তন ঘটল।

গত ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল দুই ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ৯২ শতাংশের বেশি ভোট পড়েছিল। 

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুর: ছাত্রদলের সাবেক নেতা…
  • ০৩ অক্টোবর ২০২৬
মার্কেটিং অফিসার নিয়োগ দেবে কর্ণফুলী গ্রুপ, আবেদন ২৮ অক্টোব…
  • ০৩ অক্টোবর ২০২৬
উপাচার্য হিসেবে নয়, সহপাঠী হিসেবে দুটি ডাবল ডেকার বাস চাই 
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬