ভোট গণনা নিয়ে বিস্ফোরক মন্তব্য মমতার

আগেই বলেছি— আগে ওদের ফলাফল দেখাবে, আমাদেরটা পরে

০৪ মে ২০২৬, ০১:৩১ PM
মমতা ব্যানার্জী

মমতা ব্যানার্জী © টিডিসি সম্পাদিত

ভারতজুড়ে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় পরিবর্তনের হাওয়া বইছে। ইতোমধ্যেই ভোট গণনাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে দলের নেতাকর্মী, প্রার্থী ও কাউন্টিং এজেন্টদের উদ্দেশে জরুরি বার্তা দিয়েছেন মমতা ব্যানার্জী।

সোমবার (৪ মে) নিজের ফেসবুক পেজের লাইভে তিনি অভিযোগ করেন, ভোট গণনা প্রক্রিয়ায় অনিয়ম ও পক্ষপাতিত্বের চেষ্টা চলছে এবং সবাইকে সতর্ক ও দৃঢ় থাকার আহ্বান জানান।

তিনি বলেন, আমি সকল কাউন্টিং এজেন্ট, প্রার্থী এবং আমাদের দলের কর্মীদের উদ্দেশে অনুরোধ করছি—দয়া করে কেউ ভোট গণনার কেন্দ্র ছেড়ে যাবেন না। যেখানে কাউন্টিং চলছে, সেখানে দৃঢ়ভাবে অবস্থান করুন।

তার ভাষ্য, আমি আগেই বলেছিলাম, প্রথম দুই-তিন রাউন্ডে ওরা নিজেদের ফলাফল আগে দেখানোর চেষ্টা করবে, আর আমাদের ফলাফল পরে দেখাবে। ইতোমধ্যে বহু জায়গায় দুই-তিন রাউন্ড গণনার পর প্রায় ১০০টি কেন্দ্রে গণনা থামিয়ে রাখা হয়েছে। কল্যাণীতেও সাতটি মেশিনে অসঙ্গতি ধরা পড়েছে—যেখানে ফলাফলের কোনো মিল নেই। এটি সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে আমাদের কর্মীদের ওপর অত্যাচার, অফিস ভাঙচুর এবং জোরপূর্বক দখলের ঘটনা ঘটছে। ভোট লুটের অভিযোগও আপনারা দেখেছেন। তবুও এখনও ৭০-১০০টি আসনে আমরা এগিয়ে আছি—কিন্তু সেই তথ্য প্রকাশ করা হচ্ছে না। মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। আগে এই তথ্যগুলো ডিআইসিও দিত, কিন্তু তাকেও হঠাৎ করে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশন নিজেদের ইচ্ছামতো কাজ করছে এবং কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় পুরো প্রক্রিয়াকে প্রভাবিত করছে। আমাদের রাজ্য পুলিশও কার্যত কেন্দ্রীয় বাহিনীর অধীনে কাজ করতে বাধ্য হচ্ছে।

মমতার পরামর্শ, আমি সবাইকে বলছি—হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমি আগেই বলেছিলাম, শেষের দিকেই আপনারা জয় পাবেন। সাধারণত ১৪ থেকে ১৮ রাউন্ড পর্যন্ত গণনা হয়—শেষের রাউন্ডগুলোতেই ফলাফল স্পষ্ট হবে।

ধৈর্য ধরুন, সাহস রাখুন। আমরা সবাই আপনাদের সঙ্গে আছি। ভয় পাওয়ার কোনো কারণ নেই। নিশ্চিন্ত থাকুন—আমরা আবার বাঘের বাচ্চের মতো লড়াই চালিয়ে যাব।

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9