নিজের আসনেই হারতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়!

০৪ মে ২০২৬, ১১:২২ AM
মমতা ও শুভেন্দু

মমতা ও শুভেন্দু © সংগৃহীত

নিজের দুর্গ হিসেবে পরিচিত ভবানীপুরেই কি এবার বড়সড় বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়? পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার প্রাথমিক প্রবণতা অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। 

আজ সোমবার সকাল থেকে শুরু হওয়া গণনায় নিজের কেন্দ্র ভবানীপুরে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর চেয়ে ১৫৫৮ ভোটে পিছিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী। আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

বাংলার রাজনীতির দুই হেভিওয়েট প্রতিপক্ষ মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী এবার সরাসরি লড়াইয়ে নেমেছেন দক্ষিণ কলকাতার ভবানীপুর আসনে। টানা চতুর্থবার ক্ষমতায় ফেরার লড়াইয়ে থাকা মমতার জন্য এই কেন্দ্রটি এখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে পরিণত হয়েছে।

ভোটগ্রহণের দিনও সকাল থেকে এলাকায় উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় । অন্যদিকে, শুভেন্দু অধিকারী শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন এবং দাবি করেছিলেন যে বিজেপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় সরকার গঠন করবে। মমতার বয়স নিয়ে কটাক্ষ করে তিনি আরও বলেছিলেন, ৭১ বছর বয়সী মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পারবেন না এবং নিজের বুথেই বড় ব্যবধানে পরাজিত হবেন।

ভবানীপুর কেন্দ্রে এবার রেকর্ড ৮৬.৭৪ শতাংশ ভোট পড়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, প্রাথমিক পর্যায়ের গণনায় শুভেন্দু অধিকারী এগিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই তাঁর সমর্থকরা উল্লাসে মেতেছেন। শুধু ভবানীপুরেই নয়, সামগ্রিকভাবে রাজ্যের অধিকাংশ আসনেই প্রাথমিক গণনার প্রবণতায় বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে। 

রাজনৈতিক মহলের নজর এখন ভবানীপুরের পরবর্তী রাউন্ডের গণনার দিকে। মমতা কি শেষ পর্যন্ত ব্যবধান কমিয়ে ঘুরে দাঁড়াতে পারবেন, নাকি নিজের খাসতালুকেই শুভেন্দুর হাতে পরাজিত হবেন—তা নিয়ে এখন টানটান উত্তেজনা চলছে পুরো রাজ্যজুড়ে।

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬