আসামে ফের ‘গেরুয়া ঝড়’: বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে বিজেপি

০৪ মে ২০২৬, ১১:০৩ AM
বিজেপি ও মোদি

বিজেপি ও মোদি © সংগৃহীত

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে আবারও একক শক্তিতে ক্ষমতায় বসতে যাচ্ছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ সোমবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হয় ভোট গণনা। 

প্রাথমিক ফলাফলে, কংগ্রেস নেতৃত্বাধীন জোটকে বড় ব্যবধানে পেছনে ফেলে ঐতিহাসিক জয়ের পথে এগিয়ে চলেছে ক্ষমতাসীন বিজেপি।

এনডিটিভির তথ্য অনুযায়ী, আসাম বিধানসভার মোট ১২৬টি আসনের মধ্যে এখন পর্যন্ত ১২২টি আসনের ফলাফল ও ট্রেন্ড পাওয়া গেছে। প্রাপ্ত ফলাফলে দেখা যাচ্ছে, বিজেপি এককভাবে পেয়েছে ৯৬টি আসন। অন্যদিকে প্রধান বিরোধী দল কংগ্রেস পেয়েছে ২৪টি আসন, এআইইউডিএফ (AIUDF) ২টি এবং অন্যান্য দলগুলো ২টি আসনে জয়লাভ করেছে।

আসামের রাজনৈতিক সমীকরণ অনুযায়ী, সরকার গঠন করার জন্য প্রয়োজনীয় ‘ম্যাজিক ফিগার’ হলো ৬৪টি আসন। সেখানে বিজেপি এককভাবেই ৯৬টি আসন দখল করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। এর ফলে টানা দ্বিতীয়বারের মতো দিসপুরের মসনদে বসা এখন বিজেপির জন্য কেবল সময়ের ব্যাপার।

নির্বাচনী এই ফলাফল বিশ্লেষণে দেখা যায়, কংগ্রেস ও এআইইউডিএফ-এর মহাজোট বিজেপিকে কড়া চ্যালেঞ্জ জানানোর পূর্বাভাস দিলেও বাস্তবে তারা সুবিধা করতে পারেনি।ফলাফল স্পষ্ট হতেই আসামের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ লক্ষ্য করা যাচ্ছে। 

সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9