কেরালা বিধানসভা নির্বাচনে ধরাশায়ী বিজেপি, নিরঙ্কুশ জয়ের পথে ইউডিএফ

০৪ মে ২০২৬, ১০:৪১ AM
নরেন্দ্র মোদি

নরেন্দ্র মোদি © সংগৃহীত

কেরালা বিধানসভা নির্বাচনের ভোট গণনায় বড় ধরনের চমক সৃষ্টি করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)। অন্যদিকে, দক্ষিণের এই রাজ্যে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া হলেও বিজেপি শেষ পর্যন্ত বড় ব্যবধানে পিছিয়ে পড়েছে। 

এনডিটিভি-র প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২৭টি আসনের ঘোষিত ফলাফলে বর্তমান ক্ষমতাসীন এলডিএফ-এর দুর্গ ধসিয়ে দিয়ে বড় ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে ইউডিএফ।

কেরালা বিধানসভার ১৪০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজন ৭১টি আসন। এখন পর্যন্ত যে ১২৭টি আসনের ফলাফল সামনে এসেছে, তাতে দেখা যাচ্ছে ইউডিএফ একাই ৭৫টি আসনে এগিয়ে রয়েছে, যা সরকার গঠনের ম্যাজিক ফিগার থেকে অনেক বেশি। বিপরীতে ক্ষমতাসীন এলডিএফ পেয়েছে ৩৯টি আসন। কেরালা জয়ের স্বপ্ন দেখা বিজেপি মাত্র ৫টি আসনে নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পেরেছে এবং অন্যান্য দলগুলো পেয়েছে ৮টি আসন।

আজ সকাল থেকে ভোট গণনা শুরু হওয়ার পর আসন সংখ্যায় দলগুলোর মধ্যে ব্যাপক পাল্টাপাল্টি লড়াই লক্ষ্য করা গেছে। শুরুর দিকে এলডিএফ ও ইউডিএফ-এর মধ্যে ব্যবধান কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে জনসমর্থন স্পষ্ট হতে শুরু করে এবং ইউডিএফ ধরাছোঁয়ার বাইরে চলে যায়। তবে এবারের নির্বাচনে বিজেপির এই পিছিয়ে পড়া দলটির কেন্দ্রীয় নেতৃত্বের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেরালার শিক্ষিত ভোটাররা গতানুগতিক শাসন ব্যবস্থার পরিবর্তন চেয়েছেন এবং ইউডিএফ সেই বিকল্প হিসেবে নিজেদের যোগ্য প্রমাণ করেছে। প্রয়োজনীয় ৭১ আসনের গণ্ডি অনায়াসেই পার করে ফেলায় ইউডিএফ এখন স্বাভাবিকভাবেই ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে। 

জেডএনআরএফ বিশ্ববিদ্যালয়ে ১৫ দিনব্যাপী ভর্তি মেলা শুরু, সর্ব…
  • ০৩ জুলাই ২০২৬
ছাত্রদলের নতুন কমিটির নামে বিজ্ঞপ্তি, রিজভী বললেন ভূয়া
  • ০৩ জুলাই ২০২৬
ঝিনাইদহে ইয়াবাসহ সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার
  • ০৩ জুলাই ২০২৬
তেহরানে বাংলাদেশের স্পিকারের সাথে ইরানের স্পিকারের বৈঠক
  • ০৩ জুলাই ২০২৬
আসন বাড়লেও বাড়েনি আবাসন, গোপালগঞ্জ মেডিকেলে শাটডাউন দিয়ে বা…
  • ০৩ জুলাই ২০২৬
বাউফলে ভিন্ন পরিচয়ে ২ প্রকল্প বাগিয়ে নিলো একই প্রতিষ্ঠান, ন…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence