তামিলনাডু বিধানসভা নির্বাচন: চমক দেখাচ্ছেন তামিল অভিনেতা বিজয়

০৪ মে ২০২৬, ১০:১৫ AM
বিজয়

বিজয় © সংগৃহীত

তামিলনাডু বিধানসভা নির্বাচনে এখন পর্যন্ত ১৮৯ আসনের ফল প্রকাশ হয়েছে। প্রকাশিত ফলাফলে টিভিকে ও ডিএমকের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। এতে তামিল অভিনেতা বিজয়ের দল টিভিকে পেয়েছে ৬৭টি আসন, ডিএমকে ৬২টি, এডিএমকে ৫৯টি এবং অন্যান্য দল পেয়েছে ১টি আসন। খবর এনডিটিভি।

ভোট গণনা শুরু হওয়ার পর থেকেই আসন সংখ্যায় পাল্টাপাল্টি এগিয়ে যাচ্ছে দলগুলো। তবে শুরু থেকেই চমক দেখাচ্ছেন তামিল অভিনেতা বিজয়। তার নেতৃত্বে টিভিকে প্রত্যাশার চেয়ে ভালো ফল করছে এবং শক্ত অবস্থান ধরে রেখেছে।

তামিলনাডু বিধানসভা নির্বাচনে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসন। তবে এখন পর্যন্ত কোনো দলই এককভাবে সেই লক্ষ্য ছুঁতে পারেনি। ফলে শেষ পর্যন্ত কে সরকার গঠন করবে তা নির্ভর করছে বাকি আসনের ফলাফলের ওপর।

এই নির্বাচনে মূল লড়াই হচ্ছে টিভিকে, ডিএমকে ও এডিএমকের মধ্যে। প্রতিটি আসনের ফল ঘিরে উত্তেজনা বাড়ছে। ভোট গণনার শেষ পর্যন্ত এই প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে।

চূড়ান্ত ফল প্রকাশের পরই পরিষ্কার হবে, তামিলনাডু নতুন করে কে ক্ষমতায় আসছে এবং রাজনৈতিক সমীকরণ কোন দিকে যাচ্ছে।

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬