যুক্তরাষ্ট্রে লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার

২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ PM
 যুক্তরাষ্ট্রে নিহত জামিল লিমন ও নাহিদা

যুক্তরাষ্ট্রে নিহত জামিল লিমন ও নাহিদা © টিডিসি ফটো

বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার (৩০ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের টাম্পা বে এলাকার একটি ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হবে।ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এ তথ্য জানিয়েছেন।

একটি ফেসবুক পোস্টে তিনি জানান, মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার জামিল লিমনের প্রথম জানাজা বৃহস্পতিবার জোহরের নামাজের পর দুপুর ২টায় টাম্পা বে এলাকার ইসলামিক সোসাইটিতে অনুষ্ঠিত হবে।

আরও দেখুন: যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই শিক্ষার্থী নাহিদ-বৃষ্টি হত্যার তদন্তে নতুন মোড়

গোলাম মোর্তোজা আরও জানান, জামিল লিমনের মরদেহ বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। নাহিদা সুলতানা বৃষ্টি সম্পর্কে এখনো নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর গত শুক্রবার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন।

একই দিনে পিএইচডির শিক্ষার্থী বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টিও নিখোঁজ হন। তার মরদেহের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ফ্লোরিডার আই-২৭৫ ও ফোর্থ স্ট্রিট নর্থ সংলগ্ন একটি জলাশয় থেকে এসব অংশ উদ্ধার করা হয়।

ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬