চলতি সপ্তাহে ধূমপান নিষিদ্ধের আইন কার্যকর করতে যাচ্ছে যুক্তরাজ্য

২৭ এপ্রিল ২০২৬, ১০:০০ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি সম্পাদিত

পরবর্তী প্রজন্মের জন্য সিগারেট কেনা স্থায়ীভাবে নিষিদ্ধ করতে আলোচিত ‘টোব্যাকো অ্যান্ড ভ্যাপস বিল’-এই সপ্তাহেই কার্যকর করতে যাচ্ছে যুক্তরাজ্য। গত সপ্তাহে ব্রিটিশ সংসদ সদস্যদের অনুমোদনের পর চলতি সপ্তাহে এটি রাজকীয় সম্মতি (রয়্যাল অ্যাসেন্ট) পেতে যাচ্ছে, যা আইন প্রণয়ন প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ। খবর রয়টার্সের

নতুন এই আইনে সিগারেটের পাশাপাশি ভ্যাপিং বা ই-সিগারেটের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিশেষ করে তরুণদের আকৃষ্ট করে এমন বিপণন কৌশল এবং প্রদর্শনীর ওপর কড়াকড়ি থাকছে। সরকারের ধারণা, এই পদক্ষেপের ফলে নতুন প্রজন্মের মধ্যে ধূমপানের হার শূন্যের কোঠায় নেমে আসবে এবং জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার ওপর চাপ কমবে। 

তবে এই নীতির কার্যকারিতা নিয়ে জনমনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। ২১ বছর বয়সি শিক্ষার্থী মিনোলা স্লাভেচি এই উদ্যোগকে স্বাগত জানালেও ২৩ বছর বয়সি টেনিস খেলোয়াড় হ্যারি জর্ডান মনে করেন, মানুষ বিকল্প উপায়ে ঠিকই সিগারেট সংগ্রহ করবে। অন্যদিকে অনেক তরুণ ‘পছন্দের স্বাধীনতা’ খর্ব হওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। 

এই আইনের ফলে ২০০৯ সালের ১ জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণকারী কেউ ব্রিটেনে আর কখনোই আইনত সিগারেট কিনতে পারবেন না। মূলত প্রতি বছর ধূমপানের ন্যূনতম বয়স এক বছর করে বাড়িয়ে একটি ধূমপানমুক্ত প্রজন্ম গড়ে তোলাই এই আইনের লক্ষ্য।

জনস্বাস্থ্য বিষয়ক দাতব্য সংস্থা ‘অ্যাশ’ (ASH) এই নীতিকে প্রতিভাদীপ্ত হিসেবে অভিহিত করে বলেছে, এটি দীর্ঘমেয়াদে হাজার হাজার মানুষের অকাল মৃত্যু রোধ করবে।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9