দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে হাইকমিশনার করল ভারত

২৭ এপ্রিল ২০২৬, ০৭:১২ PM
বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদী © সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনর্গঠন ও আস্থা বৃদ্ধির লক্ষ্যে অভিজ্ঞ রাজনীতিবিদ দিনেশ ত্রিবেদীকে নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে ভারত। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের

পেশাদার কূটনীতিকের পরিবর্তে একজন ঝানু রাজনীতিবিদকে এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়ার ঘটনাটি বেশ বিরল। ২০২৪ সালে গণ-অভ্যুত্থানের মুখে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার পর দুই দেশের সম্পর্কের যে টানাপড়েন শুরু হয়েছিল, তা কাটিয়ে উঠতেই দিল্লি এই ‘রিসেট’ বা নতুন শুরুর কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে। ৭৫ বছর বয়সি ত্রিবেদী ভারতের সাবেক রেল ও স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনীতির সঙ্গে তার গভীর সংযোগ রয়েছে, যা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসার পর থেকে দুই দেশের সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এর আগে একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশের বৈদেশিক নীতি অনেকাংশেই চীনের দিকে ঝুঁকে পড়েছিল। এই প্রেক্ষাপটে বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব এবং ব্যাবসায়িক প্রতিযোগিতা মোকাবিলা করা ত্রিবেদীর জন্য বড় চ্যালেঞ্জ হবে। 

চলতি মাসেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দিল্লি সফর করে জ্বালানি ও সার সরবরাহ বৃদ্ধি এবং সহজ ভ্রমণ ব্যবস্থা নিশ্চিতে অনুরোধ জানিয়েছেন। তবে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার বিষয়ে ভারতের অনীহা এখনও দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম বড় বাধা হিসেবে রয়ে গেছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী রাজনীতিতে মোদি সরকারের প্রভাব বিস্তারের চেষ্টার মধ্যেই ত্রিবেদীর এই নিয়োগ কূটনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ক্যাম্পাসের বাইরে ছাত্রীনিবাসে গিয়ে ‘মব’ তৈরির অভিযোগ চবি শ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড র…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বনঘেঁষে মুরগির খামার, খোলা গাড়িতে বিষ্ঠা পরিবহন—চর্মরোগে আক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় দলে নেইমারের খেলা নিয়ে যা বললেন আনচেলত্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে সাংবাদিকদের ওপর হামলা-হুমকির দায় স্বীকার, অভিযুক্ত…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
স্বস্তি মিলল যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থী-সাংবাদিকদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9