ক্যান্সার আক্রান্ত নেতানিয়াহু, জানালেন নিজেই

২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫১ PM
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু © সংগৃহীত

ইসরায়েলের ইতিহাসে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো তার প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) তার বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশ করার সময় তিনি জানান, গত ডিসেম্বর থেকেই তিনি এই ব্যাধির চিকিৎসা নিচ্ছেন। 

৭৬ বছর বয়সী এই নেতা ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে একটি অস্ত্রোপচার করিয়েছিলেন। সে সময় অস্ত্রোপচারের কথা জানানো হলেও ক্যানসারের বিষয়টি গোপন রাখা হয়েছিল। তবে বর্তমান পরীক্ষায় তার শরীরে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ ধরা পড়েনি এবং তিনি এখন সম্পূর্ণ বিপদমুক্ত বলে জানিয়েছেন।

নেতানিয়াহু জানান, চিকিৎসকরা তার প্রস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালিগন্যান্ট টিউমার শনাক্ত করেছিলেন। রোগটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ে ধরা পড়ায় এবং তা শরীরের অন্য কোথাও ছড়িয়ে না পড়ায় চিকিৎসার মাধ্যমে তা নির্মূল করা সম্ভব হয়েছে। এই তথ্য গোপন রাখার বিষয়ে তিনি দাবি করেন, ইরান ও তার মিত্ররা যেন এই খবরকে ইসরায়েলের দুর্বলতা বা রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সেজন্যই তিনি সঠিক সময়ের অপেক্ষা করছিলেন। 

বর্তমান মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে শত্রুপক্ষকে কোনো বাড়তি সুবিধা না দিতেই দুই মাস দেরিতে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। বর্তমানে তিনি পূর্ণোদ্যমে দাপ্তরিক দায়িত্ব পালন করছেন বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়।

ইবনে সিনা ট্রাস্টে চাকরি, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০১ অক্টোবর ২০২৬
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১২ অক…
  • ০১ অক্টোবর ২০২৬
যোগদানকৃত প্রাথমিকের সহকারী শিক্ষকদের পদায়নের অপেক্ষা বাড়ল
  • ০১ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুর-১ আসনের এমপিকে লিগ্যাল নোটিশ
  • ০১ অক্টোবর ২০২৬
আওয়ামী সরকারের ‘নিষ্পতি’ হওয়া মামলায় ভেরিফিকেশনে বাদ ঢাবির …
  • ০১ অক্টোবর ২০২৬
হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার, স্কুল থেকে শিক্ষার…
  • ০১ অক্টোবর ২০২৬