যুদ্ধ বন্ধে যে ৫ শর্ত দিল ইরান

২৬ মার্চ ২০২৬, ০৯:১৬ AM
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি © সংগৃহীত

ইরান-ইসরায়েল-আমেরিকার চলমান যুদ্ধ বন্ধে পাঁচ দফা শর্ত দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্টের দেওয়া ১৫ শর্তের বিপরীতে তেহরানের এই পাঁচ শর্ত সামনে এসেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, যুদ্ধ থামাতে এসব শর্ত দিয়েছে দেশটি।

ইরানের শর্ত অনুযায়ী, প্রথমত শত্রুপক্ষকে সম্পূর্ণভাবে ‘আগ্রাসন ও হত্যাকাণ্ড’ বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে যেন আবার ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়া না যায়, সে জন্য কার্যকর ও নির্দিষ্ট নিশ্চয়তার ব্যবস্থা থাকতে হবে।

তৃতীয় শর্তে বলা হয়েছে, যুদ্ধের ফলে হওয়া ক্ষয়ক্ষতির জন্য সুস্পষ্টভাবে ক্ষতিপূরণ পরিশোধের নিশ্চয়তা দিতে হবে। চতুর্থত, পুরো অঞ্চলে সংশ্লিষ্ট সব প্রতিরোধ গোষ্ঠীসহ সব ফ্রন্টে যুদ্ধের সম্পূর্ণ অবসান ঘটাতে হবে।

সবশেষে পঞ্চম শর্ত হিসেবে ইরান বলেছে, হরমুজ প্রণালীর ওপর তাদের সার্বভৌম কর্তৃত্বের অধিকার আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও নিশ্চয়তা দিতে হবে।

আগামীকাল ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬
হাদিকে গুলির পর নিরাপত্তার জন্য অস্ত্রটির লাইসেন্স নেন ইশরা…
  • ১৭ অক্টোবর ২০২৬
চবিতে ২০০ সিএনজি, ৩০০ রিকশাকে নিবন্ধনের আওতায় আনছে চাকসু
  • ১৭ অক্টোবর ২০২৬
বইয়ের কাজ দেখতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর আকস্মিক ছাপাখা…
  • ১৭ অক্টোবর ২০২৬