বাংলাদেশসহ ৪০ দেশ থেকে পোলট্রি-ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি আরব

২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৭ AM , আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭ AM
পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব

পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব © সংগৃহীত

দেশীয় বাজারে জনস্বাস্থ্য সুরক্ষা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশসহ ৪০টি দেশ থেকে পোলট্রি ও টেবিল ডিম আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরবের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট অঞ্চল থেকে পোলট্রি ও ডিম আমদানিতে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারি সংক্রান্ত হালনাগাদ তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ দেশের তালিকা নিয়মিত পর্যালোচনা করা হয়। সর্বশেষ সংশোধিত তালিকা অনুযায়ী, কিছু নিষেধাজ্ঞা ২০০৪ সাল থেকে কার্যকর রয়েছে। অন্যগুলো ঝুঁকি মূল্যায়ন এবং প্রাণীজ রোগ বিশেষ করে উচ্চমাত্রার প্যাথোজেনিক এভিয়ান ইনফ্লুয়েঞ্জা (বার্ড ফ্লু) প্রাদুর্ভাব সংক্রান্ত আন্তর্জাতিক প্রতিবেদন বিবেচনায় ধাপে ধাপে আরোপ করা হয়েছে।

পূর্ণাঙ্গ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলো হলো: আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া, ইরান, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, বাংলাদেশ, তাইওয়ান, জিবুতি, দক্ষিণ আফ্রিকা, চীন, ইরাক, ঘানা, ফিলিস্তিন, ভিয়েতনাম, কম্বোডিয়া, কাজাখস্তান, ক্যামেরুন, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, লাওস, লিবিয়া, মিয়ানমার, যুক্তরাজ্য, মিশর, মেক্সিকো, মঙ্গোলিয়া, নেপাল, নাইজার, নাইজেরিয়া, ভারত, হংকং, জাপান, বুরকিনা ফাসো, সুদান, সার্বিয়া, স্লোভেনিয়া, কোট দিভোয়ার ও মন্টেনেগ্রো।

এছাড়া অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, বেলজিয়াম, ভুটান, পোল্যান্ড, টোগো, ডেনমার্ক, রোমানিয়া, জিম্বাবুয়ে, ফ্রান্স, ফিলিপাইন, কানাডা, মালয়েশিয়া, অস্ট্রিয়া এবং কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্রের নির্দিষ্ট অঙ্গরাজ্য বা শহর থেকে পোলট্রি ও ডিম আমদানিতে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যদিও সংস্থাটি জানিয়েছে, স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড পূরণ সাপেক্ষে তাপ-প্রক্রিয়াজাত (হিট-ট্রিটেড) পোলট্রি মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এসব পণ্যের সঙ্গে অবশ্যই আনুষ্ঠানিক সনদ থাকতে হবে। এছাড়াও নিশ্চিত করতে হবে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও নিউক্যাসল রোগের ভাইরাস সম্পূর্ণরূপে নির্মূল করা হয়েছে। একইসাথে পণ্যগুলো রপ্তানিকারক দেশের অনুমোদিত স্থাপনা থেকে উৎপাদিত।

তথ্যসূত্র: গালফ নিউজ

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬