হোটেলে সরবরাহকালে তিন বস্তা মরা মুরগি জব্দ

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৩ PM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ PM
মরা মুরগি হোটেলে সরবরাহের সময় জব্দ, দুইজনকে জরিমানা

মরা মুরগি হোটেলে সরবরাহের সময় জব্দ, দুইজনকে জরিমানা © টিডিসি ফটো

ময়মনসিংহের ত্রিশালে রেস্তোরাঁয় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে যাওয়া বিপুল পরিমাণ মরা মুরগি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার বালিপাড়া মোড় এলাকা থেকে এসব মুরগি জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান এ অভিযান পরিচালনা করেন।

ভ্যানে করে সাদা প্লাস্টিকের তিনটি বস্তায় গোপনে মরা মুরগিগুলো বিভিন্ন রেস্তোরাঁয় সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল বলে জানা গেছে। অভিযানে ভ্যানসহ মুরগির বস্তাগুলো জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, গফাকুড়ি মোড় এলাকার গোলাম মোস্তফার দুই ছেলে লিখন (২৫) ও সিয়াম (১২)। তাদের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫২ ধারা অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রির চেষ্টা যেভাবেই হোক প্রতিহত করা হবে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

অভিযান চলাকালে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাসহ ত্রিশাল থানা পুলিশের সদস্যরাও উপস্থিত ছিলেন।

একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা মেজর আখতারুজ্জামান গ্রেপ্তার, প্রতিবাদে বিক্ষো…
  • ০৩ অক্টোবর ২০২৬
শুধু ডিগ্রি নয়, চাই মানসম্মত উচ্চশিক্ষা
  • ০৩ অক্টোবর ২০২৬
ইবির বিভাগ থেকে পরীক্ষার খাতা উধাও, প্রোভিসির উপর দায় চাপান…
  • ০২ অক্টোবর ২০২৬