রাতে বিরতি দিয়ে সকালে ফের বৃষ্টি নামল ঢাকায়

১৩ জুলাই ২০২৬, ০৮:৩৯ AM
রাজধানীতে বৃষ্টি

রাজধানীতে বৃষ্টি © টিডিসি ফটো

রাতে কিছুটা বিরতির পর সোমবার সকালে আবারও বৃষ্টি শুরু হয়েছে রাজধানী ঢাকায়। আজও ঢাকায় বৃষ্টির তীব্রতা থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল (মঙ্গলবার) থেকে ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত কমে আসতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

সরেজমিনে দেখা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে তুমুল বৃষ্টিতে রাজধানীর গ্রিনরোড, তেজতুরী বাজার, ইস্কাটন, পান্থপথ, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর এলাকা এবং মোহাম্মদপুর, কালশীসহ বিভিন্ন স্থানে সড়কে পানি জমে থাকতে দেখা যায়। কোথাও কোথাও হাঁটুপানি থাকায় যান চলাচল এবং পথচারীদের চলাফেরা ব্যাহত হচ্ছে। 

এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আজও ঢাকায় বৃষ্টি থাকবে। তবে আগামীকাল থেকে ঢাকাসহ সারা দেশে বৃষ্টিপাত কমে আসবে। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। যদিও এর আগের দিনের তুলনায় বৃষ্টির পরিমাণ কম।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। চলতি বর্ষা মৌসুমে এক দিনে এটিই ছিল রাজধানীর সর্বোচ্চ বৃষ্টিপাত। একই সময়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে চট্টগ্রামে। সেখানে ১৬০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সাধারণত জুলাই মাসে ঢাকায় গড়ে প্রায় ৩৭৫ মিলিমিটার বৃষ্টি হয়। সে হিসাবে এক দিনেই মাসিক গড় বৃষ্টিপাতের প্রায় অর্ধেক নেমে এসেছে।

তিনি জানান, সক্রিয় মৌসুমি বায়ুর সঙ্গে পশ্চিমা লঘুচাপের প্রভাব যুক্ত হওয়ায় দেশের মধ্যাঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে। এর প্রভাবে ঢাকা, ফরিদপুর, মাদারীপুরসহ আশপাশের এলাকায় অল্প সময়ের মধ্যে ভারী থেকে অতিভারী বর্ষণ হয়েছে। একই ধরনের পরিস্থিতি চট্টগ্রামেও দেখা গেছে।

নাজমুল হক আরও বলেন, এপ্রিল ও মে মাসে বজ্রসহ বৃষ্টি সাধারণত বিচ্ছিন্নভাবে হয়। কিন্তু জুন ও জুলাইয়ে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাতের বিস্তৃতি অনেক বেশি হয়। ফলে একটি শহরের প্রায় সব এলাকাই বৃষ্টির আওতায় চলে আসে।

তবে চলতি মৌসুমে এটি ঢাকার সর্বোচ্চ ২৪ ঘণ্টার বৃষ্টিপাত হলেও অতীতের কয়েকটি রেকর্ডের চেয়ে কম। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঢাকায় এক দিনে সর্বোচ্চ ৩৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল ২০০৪ সালের ১৪ সেপ্টেম্বর। ২০০৯ সালের ২৮ জুলাই হয়েছিল ৩৩৩ মিলিমিটার। ১৯৫৬ সালে রেকর্ড হয়েছিল ৩২৬ মিলিমিটার। এছাড়া ২০২২ সালে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ২৫৫ মিলিমিটার এবং ২০২৫ সালের ১ অক্টোবর ঘূর্ণিঝড় ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল।

ষড়যন্ত্র সম্পর্কে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন মির্জা আব্বাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহর মৃত্যুর ৩০ বছর আজ, এখনো কাটেনি রহস্যের জট
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মিশরের জনপ্রিয় টিভি উপস্থাপক সারাহ খলিফাসহ ১২ জনের মৃত্যুদণ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বিনা সুদে ১০ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণ সুবিধা, পাবেন যা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
একাই নদীর আবর্জনা পরিষ্কার করে ভাইরাল যুবক, পেলেন ডাচ কোম্প…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9