টানা বৃষ্টিতে তলিয়ে গেছে তেজগাঁও রেললাইন, রেলওয়ের সতর্কবার্তা 

১২ জুলাই ২০২৬, ০৪:৫৭ PM , আপডেট: ১২ জুলাই ২০২৬, ০৪:৫৮ PM
পানির নিচে তলিয়ে গেছে রেলপথ

পানির নিচে তলিয়ে গেছে রেলপথ © সংগৃহীত

রাজধানীতে দিনভর টানা ভারী বর্ষণের ফলে তেজগাঁও রেললাইনের কয়েকটি পয়েন্টে পানি জমে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে লাইনে পানি জমলেও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চালকদের সর্বোচ্চ সতর্কতার সঙ্গে এবং প্রয়োজনে নির্ধারিত গতির চেয়ে ধীরগতিতে ট্রেন চালানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগ।

আজ রোববার (১২ জুলাই) সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, সকাল থেকেই তীব্র বৃষ্টির কারণে তেজগাঁও রেলস্টেশনের তিনটি লাইন পানিতে তলিয়ে গেছে। রেললাইন দৃশ্যমান না হওয়ায় এই স্টেশন দিয়ে ট্রেন চলাচলে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি সময় লাগছে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, সিগন্যাল ও লাইন জোনের নিরাপত্তার স্বার্থে তেজগাঁও এলাকায় উভয় দিক (আপ ও ডাউন) থেকেই ট্রেন চলাচল কিছুটা নিয়ন্ত্রণ করতে হচ্ছে। এর ফলে ঢাকা রেলওয়ে স্টেশন (কমলাপুর) থেকে ট্রেন ছাড়তে শিডিউলে কিছুটা বিলম্ব হচ্ছে। সাধারণত একটি ট্রেন ছাড়তে যেখানে ১০ থেকে ১৫ মিনিট সময় লাগে, সেখানে গতকাল শনিবার থেকে আজ পর্যন্ত ট্রেন ছাড়তে ২০ থেকে ২৫ মিনিট পর্যন্ত সময় লেগে যাচ্ছে। তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সম্পূর্ণ একটি আগাম সতর্কতামূলক ব্যবস্থা।

সার্বিক পরিস্থিতির বিষয়ে ঢাকা রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) এ বি এম কামরুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, ‘ভারী বৃষ্টির কারণে রাজধানীর কোথাও রেললাইন পুরোপুরি বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তেজগাঁও এলাকায় দুই-একটি স্থানে লাইনের ওপর অল্প পানি উঠেছে, তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।’

ডিআরএম আরও জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে চালকদের রেললাইন ভালোভাবে দেখে-শুনে ট্রেন চালাতে বলা হয়েছে। কোথাও কোনো পয়েন্টে ঝুঁকির আশঙ্কা দেখা দিলে নির্ধারিত গতির পরিবর্তে ধীরগতিতে ট্রেন চালানোর স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি প্রয়োজন মনে হলে ট্রেন থামিয়ে আগে রেললাইন পরীক্ষা করে, তারপর ট্রেন পার করার নির্দেশনাও রয়েছে।

রেলওয়ের ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, লাইনে পানি থাকার কারণে ট্রেনের গতি কিছুটা কমাতে হয়েছে। স্বাভাবিক সময়ে যেখানে ট্রেন ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার গতিতে চলে, সেখানে বর্তমান পরিস্থিতিতে কোনো কোনো স্থানে গতি কমিয়ে ৪০ থেকে ৫০ কিলোমিটারে নামিয়ে আনা হয়েছে। গতি কমানোর ফলে দুই-একটি ট্রেনের শিডিউলে কিছুটা বিলম্ব হলেও নিরাপদ ট্রেন যাত্রার স্বার্থে যাত্রীদের এই সাময়িক অসুবিধা মেনে নেওয়ার অনুরোধ জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬