দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ, হিটস্ট্রোক প্রতিরোধে পাঁচ করণীয় জানিয়ে সতর্কবার্তা 

০৩ জুন ২০২৬, ০৯:৫৪ PM , আপডেট: ০৩ জুন ২০২৬, ০৯:৫৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

তীব্র দাবদাহে পুড়ছে দেশ। দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘর না ছুঁলেও ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়ছে। যে কারণে বাড়ছে হিটস্ট্রোকের ঝুকিও। এমন অবস্থাকে সামনে রেখে এই তাপপ্রবাহে হিটস্ট্রোক প্রতিরোধের করণীয় নির্দেশ করে সতর্কবার্তা দিয়েছে বেসরকারী আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজার্ভেশন টিম লিমিটেড। 

সতর্কবার্তায় সংস্থাটি জিানিয়েছে,দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। এতে এক অসহনীয় ও অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

হিটস্ট্রোক এড়াতে করণীয় হিসেবে তারা বলছে, তাই এই সময়ে, বিশেষ করে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সরাসরি কড়া রোদের মধ্যে দীর্ঘ সময় অবস্থান করা থেকে বিরত থাকুন। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়াই উত্তম। বাইরে যেতে হলে ছাতা বা মাথা ঢাকার ব্যবস্থা ব্যবহার করুন। অতিরিক্ত ঘামের কারণে শরীরে পানিশূন্যতা দেখা দিতে পারে, তাই ঘন ঘন পর্যাপ্ত পানি পান করুন।

পাশাপাশি এই সময়ে খোলা মাঠে কৃষিকাজ বা দীর্ঘ সময় পরিশ্রমমূলক কাজ করা হিটস্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। তাই সবাই এসব বিষয়ে সচেতন থাকুন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।

বৃষ্টিতে ভারত-পাকিস্তান ফাইনাল পরিত্যক্ত হলে সোনা পাবে কারা?
  • ০২ অক্টোবর ২০২৬
গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের চার গুদাম সিলগালা
  • ০২ অক্টোবর ২০২৬
ছাত্রীদের কল্যাণে চাকসুর ১৭ কার্যক্রম বাস্তবায়ন, ৬টি চলমান
  • ০২ অক্টোবর ২০২৬
ভাড়া বাসা থেকে শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
  • ০২ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্প, নাসা ও নৌবাহিনীতে আলো ছড়াচ্…
  • ০২ অক্টোবর ২০২৬
এলজিইডির সড়ক বন্ধ করে বিদ্যালয়ের ভেতর দিয়ে রাস্তা, আতঙ্কে শ…
  • ০২ অক্টোবর ২০২৬