গ্রীষ্মের দাবদাহে চোখজুড়ানো দৃশ্য, গোপালগঞ্জে ফুটেছে কৃষ্ণচূড়া-সোনালু-জারুল

২৬ এপ্রিল ২০২৬, ০১:৪২ PM
সড়কের পাশে ফোটা কৃষ্ণচূড়া ও জারুল

সড়কের পাশে ফোটা কৃষ্ণচূড়া ও জারুল © টিডিসি

গ্রীষ্মের তীব্র দাবদাহে যখন জনজীবন হাঁপিয়ে উঠেছে, ঠিক তখনই প্রকৃতিতে ভিন্ন এক প্রশান্তির বার্তা নিয়ে ফুটে উঠেছে হলুদ সোনালু, রক্তিম কৃষ্ণচূড়া ও বেগুনি জারুল। গোপালগঞ্জের বিভিন্ন সড়ক ও জনপদ এখন এসব ফুলের রঙিন ছোঁয়ায় সেজেছে অপরূপ সাজে।

জেলার বিভিন্ন পথ-ঘাটে দেখা গেছে, সবুজের বুক চিরে ফুটে থাকা সোনালুর হলুদ, কৃষ্ণচূড়ার উজ্জ্বল লাল ও জারুলের বেগুনি ফুল প্রকৃতিকে করেছে বর্ণিল। তপ্ত রোদে বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়লেও এই ফুলের সৌন্দর্য পথচারীদের চোখে এনে দিচ্ছে স্বস্তি।

সরেজমিনে টুঙ্গিপাড়া উপজেলার জিটি সরকারি উচ্চ বিদ্যালয়-সংলগ্ন সড়কে দেখা যায়, রাস্তার পাশে থাকা কৃষ্ণচূড়া ও সোনালু গাছের ফুলে পুরো এলাকা রঙিন হয়ে উঠেছে। গাছগুলোর সৌন্দর্যে বিমোহিত হচ্ছেন পথচারীরা। একইভাবে পাটগাতি বাসস্ট্যান্ডের টোল প্লাজা ও টুঙ্গিপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের কাছেও জারুল ফুল ছড়াচ্ছে দৃষ্টিনন্দন সৌন্দর্য।

গিমাডাঙ্গা গ্রামের কসমেটিকস ব্যবসায়ী হাফিজুর বিশ্বাস বলেন, ‘ছোটবেলায় এই গাছ অনেক দেখতাম, এখন তা অনেকটাই কমে গেছে। সোনালু গাছ সাধারণত যত্ন ছাড়াই বেড়ে ওঠে, কিন্তু ফুল ফুটলে তার সৌন্দর্য সবার মন কেড়ে নেয়।’

টুঙ্গিপাড়া বাস টার্মিনালের সামনে একটি কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়ালে পাওয়া যায় প্রশান্তির ছোঁয়া। মধুমতি নদীর শাখা খালের পাড়ে অবস্থিত এই গাছটির ছায়া ও শীতল বাতাস পথচারীদের আকর্ষণ করছে। অনেকেই এখানে এসে বিশ্রাম নিচ্ছেন, কেউবা ছবি তুলছেন।

টুঙ্গিপাড়া সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী দ্বীন ইসলাম ভূঁইয়া বলেন, ‘ফুল আমার খুব প্রিয়। গ্রীষ্মকালে প্রকৃতি নিজের মতো করে সাজে। আমাদের সবারই উচিত বেশি বেশি গাছ লাগানো, বিশেষ করে সোনালু, কৃষ্ণচূড়া ও জারুল।’

টুঙ্গিপাড়া সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুদ মিয়া বলেন, ‘বাংলাদেশ ষড়ঋতুর দেশ। প্রতিটি ঋতুই প্রকৃতিতে ভিন্নতর রূপবৈচিত্র নিয়ে আসে। শীত ঋতুর জড়তা,শুষ্কতা আর নিষ্প্রাণতাকে বিদায় দিয়ে প্রকৃতিতে আসে ঋতুরাজ বসন্ত। প্রকৃতিতে আবার প্রাণ ফিরে আসে। গাছে গাছে পাতা গজায় এবং ফুলে ফুলে চারদিক রঙিন হয়ে ওঠে। টুঙ্গিপাড়ার রাস্তার দুধারে অসংখ্য কৃষ্ণচূড়া ও সোনাইল গাছ রয়েছে। কৃষ্ণচূড়া ও সোনালু ফুল রাস্তার দুপাশের সৌন্দর্য যেমন বৃদ্ধি করেছে, তেমনি পথচারী ও দর্শনার্থীরাও মুগ্ধ হচ্ছে।লাল কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়। প্রকৃতির এ অপার সৌন্দর্য আমাদের হৃদয়ে প্রশান্তি নিয়ে আসে।’

গোপালগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক শুকলাল বিশ্বাস বলেন, কৃষ্ণচূড়া গ্রীষ্মকালীন একটি গুরুত্বপূর্ণ শোভাবর্ধনকারী গাছ। এর উজ্জ্বল রঙ পরিবেশকে নান্দনিক করার পাশাপাশি মানুষের মনেও ইতিবাচক প্রভাব ফেলে।

বৃক্ষপ্রেমী ও টুঙ্গিপাড়া উপজেলার দৈনিক মানবকণ্ঠের রিপোর্টার এমদাদুল হক বলেন, ‘একসময় ঢাকা-খুলনা ও ঢাকা-পিরোজপুর মহাসড়কে প্রচুর কৃষ্ণচূড়া গাছ দেখা যেত, যা এখন অনেকটাই কমে গেছে। এই গাছ যেমন ছায়া দেয়, তেমনি এর ফুল পাখিদের আকৃষ্ট করে। তাই বেশি করে এসব গাছ লাগানো প্রয়োজন।’

পাঠদানের অনুমতি পেল ৬৫৪ শিক্ষাপ্রতিষ্ঠান, তালিকা দেখুন এখানে
  • ১৬ জুলাই ২০২৬
পৃথিবীতে আছড়ে পড়ার আগেই সুইফট টেলিস্কোপ উদ্ধারে নাসার উদ্যোগ
  • ১৬ জুলাই ২০২৬
নিষিদ্ধ হতে পারেন জুড বেলিংহ্যাম
  • ১৬ জুলাই ২০২৬
প্রতিষ্ঠার ২০ বছরেও রিজেন্ট বোর্ডে ছাত্র প্রতিনিধি রাখার সু…
  • ১৬ জুলাই ২০২৬
নির্বাচিত সংসদের মাধ্যমেই জুলাই সনদ বাস্তবায়ন হবে: আহমেদ আয…
  • ১৬ জুলাই ২০২৬
আবু সাঈদ জুলাই আন্দোলনের শহীদদের ইমাম: নাহিদ ইসলাম
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence