ছুটির দিনেও ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস, বায়ুদূষণে দ্বিতীয়

১০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

বায়ুদূষণ দিন দিন বেড়েই চলেছে। দূষিত শহরের তালিকায় প্রায় সময় শীর্ষ ১০ শহরের মধ্যে অবস্থান করে রাজধানী ঢাকা। আজ শুক্রবার (১০ এপ্রিল) বিশ্বের ১১৯টি শহরের মধ্যে বায়ুদূষণে ঢাকার অবস্থান ‘অস্বাস্থ্যকর’ মানের হয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
 
সকাল ৮টা ৫৫ মিনিটে ১৯৪ স্কোর নিয়ে তালিকায় ২ নম্বরে ঢাকার অবস্থান। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে। 

ভারতের দিল্লি, থাইল্যান্ডের চিয়াং মাই ও ভিয়েতনামের হ্যানয় যথাক্রমে ২১০, ১৭০ ও ১৬৫ একিউআই স্কোর নিয়ে তালিকার প্রথম, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

একিউআই সূচক ৫টি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়। বাংলাদেশের মোট বায়ুদূষণের ৩৫ শতাংশই আশপাশের দেশগুলো থেকে আসছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা, যা আন্তঃদেশীয় দূষণ নামে পরিচিত।

সংলাপের শুরুতে এনসিপি কেন, জানালেন বিএনপি নেতা টুকু-খসরু
  • ২২ নভেম্বর ২০২৬
খুলনায় বেড়াতে এসে চা পান করছিলেন গোপালগঞ্জের সাবেক চেয়ারম্য…
  • ২২ নভেম্বর ২০২৬
চরমোনাই পীরের বিরুদ্ধে অভিযোগ তোলা ফাহিম ফারুকীকে ইসলামী আ…
  • ২২ নভেম্বর ২০২৬
কিছু বুঝে ওঠার আগেই ঢাবি কর্মচারীর মাথায় ককটেল
  • ২২ নভেম্বর ২০২৬
ফেরার আশা না করে আল্লাহর কাছে তওবা করুন
  • ২২ নভেম্বর ২০২৬
ওজিএসবির নবনির্বাচিত কমিটিতে বিএমইউর ৬ বিশেষজ্ঞ চিকিৎসক, ড্…
  • ২২ নভেম্বর ২০২৬