সূর্যের দেখা কবে মিলবে, জানাল আবহাওয়া অফিস

২৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৫ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © টিডিসি ছবি

রাজধানীসহ সারা দেশে শীত জেঁকে বসেছে। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন ও প্রকৃতি। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। রবিবার (২৮ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলীতে।

কুয়াশার চাদরে ঢাকা রাজধানী ঢাকায় দিনের বেশিরভাগ সময়ই সূর্যের দেখা মিলছে না। বৈরী আবহাওয়ায় কাজকর্ম ব্যাহত হচ্ছে খেটে খাওয়া মানুষের।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশ অঞ্চল থেকে আসা শীতল বায়ুর প্রভাবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে গেছে। এর ফলে আরও ৩ থেকে ৪ দিন ঘন কুয়াশা থাকতে পারে।

এছাড়া আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা অব্যাহত থাকার আশঙ্কাও রয়েছে।

এদিকে শীতের দাপটে হাসপাতালে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়াসহ নানা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।

ট্যাগ: শীত
এরদোয়ানের সঙ্গে নৈশভোজে সস্ত্রীক যোগ দিলেন প্রধানমন্ত্রী তা…
  • ১২ নভেম্বর ২০২৬
যুক্তরাজ্য সফরে যাচ্ছেন নাহিদ ইসলাম, জুলাই গণঅভ্যুত্থান নিয়…
  • ১১ নভেম্বর ২০২৬
ডিআইইউর পুরাতন ক্যাম্পাসে আগুন
  • ১১ নভেম্বর ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টিডব্লিউএএস অ্যাওয়ার্ড পেলেন মাভাব…
  • ১১ নভেম্বর ২০২৬
সিইউজেএ ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট ২০২৬ এর নিবন্ধন…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম প্রান্তিকে বিক্রি বেড়েছে ওয়ালটনের, মুনাফা ২২৪.৭৪ কো…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950