খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ, গ্রেপ্তার সেই নারী কারাগারে

২৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৭ PM
গ্রেপ্তার সেই নারী কারাগারে

গ্রেপ্তার সেই নারী কারাগারে © সংগৃহীত

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিক শক্তির নেতা মো. মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তার স্ত্রীর দায়ের করা মামলায় যুব শক্তির নেত্রী তনিমা তন্বীকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক মো. আসাদুর জামান এ নির্দেশ দেন।

সোনাডাঙ্গা থানার জিআরও এসআই গোপাল জানান, বিকেল ৩টার কিছুক্ষণ পর মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল প্রিজন ভ্যানে করে তনিমা তন্বীকে আদালতে নিয়ে আসে। পরে তাকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারকের খাস কামরায় হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) নাদিম মাহমুদ বলেন, মঙ্গলবার তনিমা তন্বী অসুস্থ হয়ে পড়লে সোনাডাঙ্গা থানা পুলিশ তাকে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে পাঠায়। বুধবার তিনি সুস্থবোধ করলে তাকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত পরবর্তী তারিখ ধার্য করে তাকে কারাগারে পাঠান।

আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্য ঘিরে তদন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
মেসির এক গোল, দুই অ্যাসিস্ট, জয় দিয়ে বিদায় আর্জেন্টাইন মহাত…
  • ০৭ অক্টোবর ২০২৬
বিদায়ী ম্যাচে অবশেষে গোলের দেখা মেসির, ৩-০ ব্যবধানে আর্জেন্…
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬