সাগরে লঘুচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

২২ অক্টোবর ২০২৫, ০৯:৪৫ AM
সাগরে লঘুচাপ

সাগরে লঘুচাপ © সংগৃহীত

টানা কয়েকদিন তীব্র গরম ও তাপদাহের পর সাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপ ইতোমধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, এই লঘুচাপ আরও ঘণীভূত হতে পারে এবং পরবর্তীতে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমে জানিয়েছেন, সুস্পষ্ট লঘুচাপটি বুধবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। সেটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না, এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে যেহেতু বর্তমানে মনসুন শেষ হয়ে গেছে, তাই সাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিবেশ বিরাজ করছে।

নিম্নচাপ তৈরি হলে এটি কোথায় অতিক্রম করতে পারে, সে বিষয়ে ধারণা পাওয়া যাবে আজ বুধবার (২২ অক্টোবর)।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে এখনও একই এলাকায় অবস্থান করছে।

সবশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ চট্টগ্রাম বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি, সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬