লঘুচাপের প্রভাবে সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, কতদিন থাকবে?

২৯ মে ২০২৫, ০৯:০৪ AM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৩:৫৭ PM
বৃষ্টি

বৃষ্টি © সংগৃহীত

বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি ‘সুস্পষ্ট লঘুচাপে’ পরিণত হওয়ায় বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে। আগামী দুই-তিন দিন সারাদেশে বৃষ্টির প্রবণতা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

বুধবার (২৮ মে) এক সতর্কবার্তায় বলা হয়েছে, সুস্পষ্ট লঘুচাপ আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এ সময় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে।

এ বিষয়ে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, বৃহস্পতিবার থেকে পরবর্তী দুই থেকে তিনদিন সারাদেশের বৃষ্টি প্রবণতা বাড়বে। তবে বৃষ্টি বেশি হবে দেশের পশ্চিমাঞ্চলে। এরপর আস্তে আস্তে কমবে। মুনসুন অলরেডি সেট হয়ে গেছে, এখন বৃষ্টি কম-বেশি হবেই।

মিরসরাইয়ে অগ্নি দগ্ধ হয়ে চীনা প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
  • ০৪ অক্টোবর ২০২৬
পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬